1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে ঢাকা মেডিকেলের টয়লেটে যার লাশ ঝুলছিল, তিনি বারডেমের নার্স শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

সোমবার রাজধানীর যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৪ অক্টোবর, ২০১৮
  • ৩১৪ বার দেখা হয়েছে

রাজধানীর মিরপুর ও এর আশপাশের এলাকায় আগামীকাল সোমবার ১০ ঘণ্টা গ্যাস সংযোগ থাকবে না। আজ রোববার তিতাস গ্যাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেট্রোরেল প্রকল্পের আওতায় পাইপলাইনে প্রান্ত ক্যাপ স্থাপনের কারণে মিরপুর ও এর আশপাশের এলাকায় গ্যাস সংযোগ বন্ধ থাকবে। ১৫ অক্টোবর, সোমবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেনপাড়া ও কাজীপাড়া এলাকায় মেট্রোরেলের অ্যালাইনমেন্টে বিদ্যমান গ্যাস পাইপলাইনে প্রান্ত ক্যাপ স্থাপনের জন্য কল্যাণপুর, দক্ষিণ পাইকপাড়া, মধ্য পাইকপাড়া, আহম্মদনগর, বশির উদ্দিন রোড, আনসার ক্যাম্প, মণিপুর, পীরেরবাগ, আগারগাঁও, তালতলা, শেওড়াপাড়া, কাজীপাড়া, সেনপাড়া, ইব্রাহিমপুর, কাফরুল, মিরপুর-১৩, ১৪, ভাসানটেক ও এর আশপাশে এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

২০১৬ সালে মেট্রোরেল প্রকল্পের নির্মাণকাজ শুরু হয়। এ প্রকল্পের আওতায় মোট ২৮ জোড়া মেট্রোরেল রাজধানীর উত্তরা থেকে শুরু হয়ে মিরপুর-ফার্মগেট হয়ে রাজধানীর মতিঝিল পর্যন্ত চলাচল করবে। এ যাত্রা পথে সময় লাগবে ৪০ মিনিট। প্রতি চার মিনিট পরপর ঘণ্টায় ৬০ হাজার যাত্রী বহন করবে মেট্রোরেল।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026