1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে

নরসিংদী মাধবদীর জঙ্গি আস্তানা থেকে ২ নারীর আত্মসমর্পণ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৭ অক্টোবর, ২০১৮
  • ২৫৩ বার দেখা হয়েছে

নরসিংদী প্রতিনিধি;
নরসিংদীর মাধবদীতে জঙ্গি আস্তানা সন্দেহে দুই দিন ধরে ঘিরে রাখা সাত তলা বাড়ি থেকে ২ নারী আত্মসমর্পণ করেছেন। তারা হলেন আখিঁ আক্তার মনি ও মৌ।

বুধবার দুপুর আড়াইটার দিকে তারা আত্মসমর্পণ করেন বলে জানিয়েছেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) প্রধান মনিরুল ইসলাম।

মনিরুল ইসলাম জানান, আটকরা বেসরকারি মানারাত বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। গত বছরের আগস্টে তাদের গ্রেফতার করা হয়েছিল। পরে জামিনে মুক্তি পান তারা।

তিনি আরও জানান, আত্মসমর্পনকারী দুই নারীকে মাধবদী থানায় গ্রেফতার দেখানো হয়েছে।

এর আগে সোমবার রাত থেকে মাধবদী বাজারের গাঙপাড় মহল্লার আফজাল হোসেনের ‘নিলুফা ভিলা’ নামের সাত তলা বাড়িটি বাড়িটি ঘিরে রাখে পুলিশ।

পরে বুধবার সকালে সেখানে অভিযানের প্রস্তুতি হিসেবে আশপাশের ১০০ মিটার এলাকায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন। আশপাশের লোকজনকে নিরাপদ দূরত্বে সরে যেতে বলা হয়।

বুধবার বেলা ১২টার দিকে মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, জঙ্গিদেরকে আত্মসমর্পণের আহ্বান জানানো হচ্ছে। তারা এ আহ্বানে সাড়া না দিলে অভিযান চালানো হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026