1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
নড়িয়ার ওসিকে হুমকির অভিযোগ, বিএনপি নেতা সাগর বহিষ্কার বগা আমার গাড়িতে উঠেছে প্রমাণ করুন, রাজনীতি ছেড়ে দেব: মেয়র শাহাদাত ‘বগা সিটি করপোরেশনে এসেছিল- প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেব’ রেখে গেছ অমর ইতিহাস: মেসির বিদায়ে রোনালদোর শ্রদ্ধার্ঘ্য | Boishakhi Online ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছয় লেনে, এমআরটি-২সহ ১৩ প্রকল্পে ৬৪৭ কোটি ডলার বিদেশি ঋণ চায় সরকার অর্থনৈতিক সমীক্ষা ছাড়াই বিমান কেনার ধুম ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্স পেল “বছরের সেরা অ্যামিউজমেন্ট পার্ক” বিভাগে বাংলাদেশ ট্যুরিজম অ্যাওয়ার্ড গৌরীপুরে পুড়ল ঝলমল সিনেমা হল সেরা ৫০০ শহরে নেই বাংলাদেশ ক্যান্সার চিকিৎসা সম্প্রসারণে ১৭ রেডিওথেরাপি মেশিন কিনবে সরকার

বিশ্ব ভোক্তা অধিকার দিবস আজ নৈরাজ্যের বাজারে স্বস্তিতে নেই ভোক্তা সারা দেশে অভিযান পরিচালনায় জনবল মাত্র ১০৮ জন * ঢাকায় আড়াই কোটি মানুষের জন্য ৫ জন কর্মকর্তা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ১৫২ বার দেখা হয়েছে

ভোক্তা অধিকার থাকতে পারে, কয়েক বছর আগেও বিষয়টি তাদের জানা ছিল না। নৈরাজ্যের বাজারে তাদের অধিকার সংরক্ষণে আইন হলো। সেই আইনের আলোকে ২০০৯ সালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরও হলো। মাঝখানে চলে গেছে ১৪ বছর।

ভোক্তা কী পেল এই ১৪ বছরে? সেই প্রশ্নের উত্তর খুঁজতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দিকে নজর দেওয়া যাক। প্রাপ্ত তথ্য বলছে, ভোক্তার স্বার্থ সংরক্ষণের জন্য গঠিত এই অধিদপ্তর কার্যত দেশের ১৭ কোটি মানুষের জন্য কাজ করতে ব্যর্থ।

১০৮ জন কর্মকর্তা দিয়ে সমগ্র দেশে অভিযান পরিচালনা করার বাস্তবসম্মত কোনো সুযোগও নেই। এর মধ্যে ঢাকায় আড়াই কোটি মানুষের জন্য কর্মকর্তা রয়েছেন মাত্র পাঁচজন। সবার প্রশ্ন কীভাবে সম্ভব এই জলবল দিয়ে ভোক্তার অধিকার সংরক্ষণ করা।

আজ জাতীয় ভোক্তা অধিকার দিবস। দিবসটি সামনে রেখে ১৪ বছরের কর্মকাণ্ডের প্রতি নজর দিলে হতাশার চিত্রই দেখতে পাওয়া যায়।

এই হতাশা থেকে মানুষকে রক্ষায় একটি নতুন খবর দিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক। তিনি জানিয়েছেন, ভোক্তার অধিকার রক্ষায় আইনটি অনুপযোগী। ফলে সময়োপযোগী করার প্রস্তাব করা হয়েছে সরকারের কাছে।

কয়েকজন ভোক্তার বাস্তব অভিজ্ঞতা বিশ্লেষণ করলে বিষয়টি আরও স্পষ্ট হবে। ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর আদৌ কতটুকু করতে পারছে; কিংবা কেন পারছে না। পণ্যের যথাযথ মূল্য নিশ্চিত করা, ভেজাল পণ্য প্রতিরোধ, ওজনে কারচুপি ঠেকানো এবং

বাজার অব্যবস্থাপনা রোধের লক্ষ্য ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হলেও এই প্রতিষ্ঠানের কাজে সুফল থেকে দেশের মানুষ বঞ্চিত।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026