1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
নড়িয়ার ওসিকে হুমকির অভিযোগ, বিএনপি নেতা সাগর বহিষ্কার বগা আমার গাড়িতে উঠেছে প্রমাণ করুন, রাজনীতি ছেড়ে দেব: মেয়র শাহাদাত ‘বগা সিটি করপোরেশনে এসেছিল- প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেব’ রেখে গেছ অমর ইতিহাস: মেসির বিদায়ে রোনালদোর শ্রদ্ধার্ঘ্য | Boishakhi Online ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছয় লেনে, এমআরটি-২সহ ১৩ প্রকল্পে ৬৪৭ কোটি ডলার বিদেশি ঋণ চায় সরকার অর্থনৈতিক সমীক্ষা ছাড়াই বিমান কেনার ধুম ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্স পেল “বছরের সেরা অ্যামিউজমেন্ট পার্ক” বিভাগে বাংলাদেশ ট্যুরিজম অ্যাওয়ার্ড গৌরীপুরে পুড়ল ঝলমল সিনেমা হল সেরা ৫০০ শহরে নেই বাংলাদেশ ক্যান্সার চিকিৎসা সম্প্রসারণে ১৭ রেডিওথেরাপি মেশিন কিনবে সরকার

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণই বড় চ্যালেঞ্জ রমজান উপলক্ষে মাঠ প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ মন্ত্রিপরিষদের, ডিসিদের বিশেষ নির্দেশনা বিভাগীয় কমিশনারদের, জেলা-উপজেলায় মনিটরিং কমিটি জেলা প্রশাসনের

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ১৫১ বার দেখা হয়েছে

পবিত্র মাহে রমজান ঘিরে বাজারে নিত্যপণ্যের দাম বেড়েই চলছে। যদিও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, রমজানে দ্রব্যমূল্য বাড়বে না। বাস্তবে থেমে নেই পণ্যের মূল্য বৃদ্ধি। দিনে দিনে দাম বাড়ায় নাভিশ্বাস ক্রেতা সাধারণের। সবমিলিয়ে রোজা সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখাই সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাজার দর নিয়ন্ত্রণে রাখতে মাঠপ্রশাসনকে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। বিভাগীয় কমিশনাররা জেলা প্রশাসকদের (ডিসি) দিয়েছেন বিশেষ নির্দেশনা। আর সে অনুযায়ী জেলা ও উপজেলায় বাজার মনিটরিং কমিটি গঠন করছে জেলা প্রশাসন। সরেজমিন গিয়ে বাজারে দেখা গেছে, মাংসের দাম নতুন করে না বাড়লেও মাছের বাজারে রমজানের প্রভাব পড়েছে। বিভিন্ন সবজির দামও চড়া। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য বাড়ার পাশাপাশি বেড়েছে রমজানকেন্দ্রিক পণ্যের দামও। ছোলা, বেসন ও খেসারি ডালের দাম এক মাসের ব্যবধানে কেজিতে বেড়েছে ১৫ থেকে ২০ টাকা। আর ইফতারির অন্যতম অনুষঙ্গ খেজুরের দাম কেজিতে ২০০ থেকে ৪০০ টাকা বেড়েছে। রমজানের আগে লেবুর দাম হঠাৎই প্রায় দ্বিগুণ হয়ে গেছে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026