1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
নড়িয়ার ওসিকে হুমকির অভিযোগ, বিএনপি নেতা সাগর বহিষ্কার বগা আমার গাড়িতে উঠেছে প্রমাণ করুন, রাজনীতি ছেড়ে দেব: মেয়র শাহাদাত ‘বগা সিটি করপোরেশনে এসেছিল- প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেব’ রেখে গেছ অমর ইতিহাস: মেসির বিদায়ে রোনালদোর শ্রদ্ধার্ঘ্য | Boishakhi Online ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছয় লেনে, এমআরটি-২সহ ১৩ প্রকল্পে ৬৪৭ কোটি ডলার বিদেশি ঋণ চায় সরকার অর্থনৈতিক সমীক্ষা ছাড়াই বিমান কেনার ধুম ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্স পেল “বছরের সেরা অ্যামিউজমেন্ট পার্ক” বিভাগে বাংলাদেশ ট্যুরিজম অ্যাওয়ার্ড গৌরীপুরে পুড়ল ঝলমল সিনেমা হল সেরা ৫০০ শহরে নেই বাংলাদেশ ক্যান্সার চিকিৎসা সম্প্রসারণে ১৭ রেডিওথেরাপি মেশিন কিনবে সরকার

আগামী বাজেট নিয়ে অর্থমন্ত্রীর বৈঠক শুরু রােববার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ১৬৬ বার দেখা হয়েছে

আগামী অর্থবছরের (২০২৩-২৪) বাজেট প্রণয়নের কাজ ইতোমধ্যেই শুরু করেছে সরকার। এরই অংশ হিসেবে আগামী রোববার থেকে প্রাক-বাজেট আলোচনায় বসছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

শুরুর দিন বাজেটের নীতিগত দিক নিয়ে অর্থনীতিবিদদের সঙ্গে আলোচনা করবেন তিনি। বাজেটকে আরও সময়োপযোগী করতে পরামর্শ চাইবেন অর্থমন্ত্রী।

এর পরের দিন সোমবার দেশের ব্যবসায়ী সংগঠন এবং মঙ্গলবার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনা করবেন অর্থমন্ত্রী। পরে তিনি আরও বেশ কিছু প্রাক-বাজেট আলোচনায় অংশ নেবেন বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। প্রাক-বাজেট আলোচনাগুলো ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে।

এদিকে আগামী অর্থবছরের বাজেট নিয়ে গত ৯ ফেব্রুয়ারি থেকে প্রাক-বাজেট আলোচনা শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বিভিন্ন খাতের ব্যবসায়ী সংগঠনের পাশাপাশি পেশাজীবীদের সঙ্গে বাজেটের কর-সংক্রান্ত বিষয়ে মতবিনিময় করছে সংস্থাটি। এসব আলোচনা থেকে পাওয়া প্রস্তাবগুলো পর্যালোচনা ও যাচাই-বাছাই করে বাজেটে অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026