1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ৩৯ হাজার আখচাষিকে প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ​জাপান সফরে ৮ চুক্তির লক্ষ্য, চারটি চূড়ান্ত: পররাষ্ট্রসচিব প্রধানমন্ত্রীর জাপান সফরে আলোচনায় থাকবে মেট্রোরেলের ব্যয় কমানোর প্রসঙ্গও রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে অস্টিওপোরোসিসে ভুগছেন ৬০ লাখ মানুষ: জোবাইদা রহমান সরকার চাইছে ঐক্য, তারা ছড়াচ্ছে বিভ্রান্তি: তারেক রহমান ভোট দেওয়া-না দেওয়া সবার সরকার হতে চাই: রংপুরে প্রধানমন্ত্রী

ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইন জ্বালানি নিরাপত্তায় সহযোগিতা বাড়াবে : মোদি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ১৪৩ বার দেখা হয়েছে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র্র মোদি বলেছেন, ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইন দুই দেশের মধ্যে শক্তি নিরাপত্তায় সহযোগিতা বাড়াবে।
তিনি বলেন, ‘আমি নিশ্চিত যে এই পাইপলাইনটি বাংলাদেশের উন্নয়নকে আরও ত্বরান্বিত করবে এবং উভয় দেশের মধ্যে ক্রমবর্ধমান সংযোগের একটি চমৎকার উদাহরণ হয়ে থাকবে।’
আজ সন্ধ্যায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যৌথভাবে আন্তঃসীমান্ত জ্বালানি পাইপলাইন ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইন  উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী মোদি এই মন্তব্য করেন।
দুই দেশের মধ্যে ১৩০ কিলোমিটার পাইপলাইনটি আনুমানিক ৩৭৭ কোটি ভারতীয় রুপি ব্যয়ে  নির্মিত হয়েছে।
বাংলাদেশের ব্যাপক অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করে প্রধানমন্ত্রী মোদি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশ গত কয়েক বছরে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।
তিনি বলেন, ‘প্রত্যেক ভারতীয় এটি নিয়ে গর্বিত এবং আমরা আনন্দিত যে আমরা বাংলাদেশের উন্নয়ন যাত্রায় অবদান রাখতে পেরেছি।’
তিনি বলেন, ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন ২০১৮ সালের সেপ্টেম্বরে সূচনা করা হয়। তিনি বলেন, এই পাইপলাইনের মাধ্যমে ডিজেল সরবরাহের খরচ কমবে এবং সরবরাহের কার্বন ফুটপ্রিন্টও কমবে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026