1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
টিভি ও অনলাইনে আজকের খেলা স্থানীয়দের দাবির মুখে সুনামগঞ্জে মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত মেসিকে গোল ‘উপহার দেবেন না’ বেনিন গোলরক্ষক শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত

রাজধানীতে মেঘলা আকাশ, সামান্য বৃষ্টি।

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ২২৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার আজ। আর আজ সকাল থেকেই রাজধানীর আকাশ মেঘাচ্ছন্ন। ছিপ ছিপ করে বৃষ্টিও পড়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, দেশের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে। এমন অবস্থা আগামী ২৪ ঘণ্টায় থাকবে। সঙ্গে থাকবে কালবৈশাখীর আশঙ্কা।

রাজধানীতে আজ কী পরিমাণ বৃষ্টি হয়েছে, আবহাওয়া অধিদপ্তর সকাল সাড়ে আটটায় তা নির্ণয় করেনি। এটি সকাল নয়টার পর করা হবে। তবে অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে নাজমুল হক প্রথম আলোকে বলেন, রাজধানীতে যা বৃষ্টি হচ্ছে, তা সামান্য। মেঘলা আকাশ আরও কিছু সময় থাকবে। দুপুরের পর মেঘ কেটে যেতে পারে।

 

 

বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে যাচ্ছেন এক পথচারী। রাজধানীর কারওয়ান বাজারের সার্ক ফোয়ারার মোড় থেকে তোলা।
বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে যাচ্ছেন এক পথচারী। রাজধানীর কারওয়ান বাজারের সার্ক ফোয়ারার মোড় থেকে তোলা।ছবি: জাহিদুল করিম
নাজমুল হক আরও বলেন, ঢাকার আশপাশের জেলা যেমন নরসিংদী এবং মুন্সিগঞ্জে ভারী মেঘ আছে। এর প্রভাবে রাজধানীর আকাশও ভার আর সঙ্গে বৃষ্টি।

রাজধানীর বৃষ্টির পরিমাণ সামান্য হলেও গত ২৪ ঘণ্টায় কিন্তু দেশের নানা প্রান্তে বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এর মধ্যে নেত্রকোনায় সর্বোচ্চ ৪০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ময়মনসিংহে বৃষ্টি হয়েছে ২২ মিলিমিটার। বগুড়ায় ১৫, দিনাজপুরে ১৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

এখনকার যে বৃষ্টি, তার কারণ পশ্চিমা লঘুচাপ, জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর। এটা প্রাক্‌–মৌসুমি বায়ুর সময়। এখন মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে।

আজ ও কাল দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী হওয়ার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে ময়মনসিংহ, রংপুর ও সিলেটে আশঙ্কা বেশি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026