1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নারীসহ ৩ বিদেশির মৃত্যু, আহত ৩৬ নড়িয়ার ওসিকে হুমকির অভিযোগ, বিএনপি নেতা সাগর বহিষ্কার বগা আমার গাড়িতে উঠেছে প্রমাণ করুন, রাজনীতি ছেড়ে দেব: মেয়র শাহাদাত ‘বগা সিটি করপোরেশনে এসেছিল- প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেব’ রেখে গেছ অমর ইতিহাস: মেসির বিদায়ে রোনালদোর শ্রদ্ধার্ঘ্য | Boishakhi Online ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছয় লেনে, এমআরটি-২সহ ১৩ প্রকল্পে ৬৪৭ কোটি ডলার বিদেশি ঋণ চায় সরকার অর্থনৈতিক সমীক্ষা ছাড়াই বিমান কেনার ধুম ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্স পেল “বছরের সেরা অ্যামিউজমেন্ট পার্ক” বিভাগে বাংলাদেশ ট্যুরিজম অ্যাওয়ার্ড গৌরীপুরে পুড়ল ঝলমল সিনেমা হল সেরা ৫০০ শহরে নেই বাংলাদেশ

১৬৭ বছরের পুরনো সুইস ব্যাংকটি কিনে নিচ্ছে ইউবিএস

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ১৮৬ বার দেখা হয়েছে

আমেরিকার দুটি ব্যাংক বন্ধ হয়ে যাওয়ার পর দেউলিয়ার দ্বারপ্রান্তে চলে আসে বিশ্বের অন্যতম বৃহৎ ও ১৬৭ বছরের পুরনো ব্যাংক ক্রেডিট সুইস। আস্থার সংকটের মুখোমুখি হওয়ায় এবার ব্যাংকটি কিনে নিতে সম্মত হয়েছে দেশটির আরেক ব্যাংক ইউবিএস। স্থানীয় সময় রোববার দুটি ব্যাংক ও সরকারের মধ্যে জরুরি বৈঠকে শেষে ঘোষণা দিয়েছে ইউবিএস। খবর বিবিসি।

এক বিবৃতিতে সুইস ন্যাশনাল ব্যাংক জানিয়েছে, ইউবিএস আজকে ক্রেডিট সুইস ব্যাংক নিজেদের আয়ত্ত্বে নেয়ার ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত হবে এবং সুইস অর্থনীতিকে রক্ষা করবে।

ক্রেডিট সুইস ব্যাংকের জন্য ইউবিএসকে বর্তমানে ৩১৫ কোটি মার্কিন ডলার খরচ করতে হবে। তবে এ মূল্য শুক্রবার বাজার বন্ধ হওয়ার সময় ব্যাংকের যে মূল্য ছিল প্রায় তার চেয়েও ৬০ শতাংশ কম।

গত বুধবার ক্রেডিট সুইসের শেয়ারের পতন হয়েছে ২৪ শতাংশ। সোমবার লেনদেন শুরু হলে এ মূল্যের আরো পতন ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর ফলে ইউরোপের বাজারে আতঙ্ক দেখা দিয়েছে। গত শনিবার রাতে সুইস সরকার একটি জরুরি বৈঠক করেছে। তবে এখন পর্যন্ত আলোচনার অগ্রগতি সম্পর্কে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026