1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার

শাকিব খানের সামনে বিপদ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ২৮০ বার দেখা হয়েছে

চলচ্চিত্রপাড়া আবার শাকিব খান ‘ঘটনা’ নিয়ে সরগরম। সিনেমা নিয়ে অনেক বছরই আলোচনায় নেই এক সময়ের এই শীর্ষ নায়ক। কিন্তু আলোচনায় আছেন বিভিন্ন ‘ঘটনা’ ঘটিয়ে! সর্বশেষ ‘ধর্ষণ’-এর মতো জঘন্য অভিযোগে অভিযুক্ত করা হয়েছে তাকে। যদিও নিজেকে নির্দোষ প্রমাণ করতে অনেক দৌড়ঝাঁপ করছেন তিনি। এতে অবশ্য লাভের লাভ কিছুই হচ্ছে না। উল্টো ফেঁসে যাচ্ছেন বলেই ধারণা করছেন সংশ্লিষ্টরা। সংশ্লিষ্টদের অনেকেই বলছেন, দ্রুত সমস্যার সমাধান না হলে সামনে বিপদে পড়তে যাচ্ছেন এই চিত্রনায়ক। শাকিব খানের বিরুদ্ধে অস্ট্রেলিয়া প্রবাসী প্রযোজক রহমত উল্লাহ ১৫ মার্চ লিখিত আকারে বিস্তর অভিযোগ জমা দেন প্রযোজক-পরিবেশক, পরিচালক, শিল্পী সমিতি ও ক্যামেরাম্যান সমিতিতে। শাকিব খানের বিরুদ্ধে তিনি অসদাচরণ, মিথ্যা আশ্বাস ও ধর্ষণের মতো গুরুতর অভিযোগ এনেছেন। এর পর বিষয়টি সমঝোতার চেষ্টায় ১৬ মার্চ ঢাকার একটি রেস্তোরাঁয় বসেন শাকিব খান ও রহমত উল্লাহ। সেখানে আরও উপস্থিত ছিলেন প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু, চিত্রনায়িকা অপু বিশ্বাসও। কিন্তু সেখানে কোনো সমঝোতা হয়নি। গত ১৮ মার্চ অস্ট্রেলিয়ায় ফিরে গেছেন প্রযোজক রহমত উল্লাহ। সেদিন রাতে তার বিরুদ্ধে মামলা করতে গুলশান থানায় যান শাকিব। কিন্তু তিনি মামলা না করেই ফিরে আসেন। এর পর তিনি ডিবি কার্যালয়ে গিয়ে মামলা করেছেন বলে জানা গেছে। সে সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে শাকিব দাবি করেন, ওই প্রযোজক ভুয়া, মিথ্যাবাদী। তিনি মিথ্যাচার করে পালিয়ে গেছেন। একজন প্রযোজককে ভুয়া বলায় ক্ষোভ প্রকাশ করেছেন প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু। তিনি আমাদের সময়কে বলেন, ‘একজন প্রযোজককে ভুয়া বলতে পারেন না শাকিব। রহমত উল্লাহ ২০১৭ সাল থেকে আমাদের সদস্য। তিনি নিয়মিত চাঁদা পরিশোধ করে আসছেন। শুটিংয়ের সময় এই প্রযোজক আর শাকিব একসঙ্গে ছিলেন। আমার মনে হয় দুপক্ষ বসে বিষয়টির দ্রুত সমাধান করা উচিত।’বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026