1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে

আরাভকে জিজ্ঞাসাবাদ করছে দুবাই পুলিশ, দেশে পাঠানোর সিদ্ধান্ত হয়নি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
  • ২০১ বার দেখা হয়েছে
পুলিশের পরিদর্শক মামুন হত্যা মামলার আসামি বিতর্কিত রবিউল ইসলাম ওরফে আরাভ খানকে দুবাই পুলিশ জিজ্ঞাসাবাদ করছে বলে জানা গেছে। তবে তাঁকে আটক করে কবে দেশে পাঠানো হবে, সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। দুবাইয়ের বুর্জ খলিফায় আরাভ খানের ফ্ল্যাটের সামনে আগের মতোই অবস্থান করছে সে দেশের পুলিশ।এদিকে বাংলাদেশে আরাভের ঘনিষ্ঠতা ছিল এমন কিছু ব্যক্তিকে নজরদারির মধ্যে রেখেছে আইন প্রয়োগকারী সংস্থা। পাশাপাশি দুবাইয়ে অবস্থান করা আরাভ খান সম্পর্কে তথ্য চেয়ে ভারতীয় দূতাবাসের কাছে চিঠি পাঠাবে বাংলাদেশ পুলিশ। পরিদর্শক মামুন হত্যাকাণ্ডের তদন্তসংশ্লিষ্ট পুলিশের একটি ইউনিট গতকাল এসংক্রান্ত চিঠি প্রস্তুত করেছে বলে জানা গেছে।

গতকাল বুধবার তদন্তসংশ্লিষ্ট পুলিশের একজন কর্মকর্তা আরাভের আটক সম্পর্কে বলেন, ‘আরাভের বিরুদ্ধে যেসব অভিযোগের কথা ইন্টারপোলকে জানানো হয়েছে তা তারা যাচাই করছে। এ ছাড়া তাকে আটকে আইনগত কিছু সমস্যা নিয়েও কাজ করা হচ্ছে। অনুসন্ধান শেষ হলে আইনের মাধ্যমেই আরাভকে আটক করা হবে।’বিস্তারিত
s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026