1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
কম্বোডিয়ায় স্বপ্নের সমাধি: বৃহস্পতিবার ফিরছে ৪ প্রবাসীর নিথর দেহ ছয় বিভাগে বৃষ্টির পূর্বাভাস, অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা প্রত্যেক শিশুকে বিকশিত হওয়ার সুযোগ করে দিতে হবে: প্রধানমন্ত্রী জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন প্রধানমন্ত্রীর জাপান সফর চার দিনের সফরে যাচ্ছেন আমেরিকান তরুণদের মধ্যে প্রিমিয়ার লিগের দর্শকসংখ্যা বেড়েছে ‘২০ শতাংশ’ মক্কা চুক্তির অধীনে সৌদি আরবে সেনা মোতায়েন করবে তুরস্ক, পাকিস্তান এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একই স্থানে দুই দুর্ঘটনা, নিহত ১

ব্যাংক হিসাবের পাসওয়ার্ড চুরি করছে নেক্সাস ম্যালওয়্যার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৯ মার্চ, ২০২৩
  • ২০৩ বার দেখা হয়েছে

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা ফোন বা ট্যাবলেট কম্পিউটার থেকে গোপনে ব্যবহারকারীর ব্যাংক হিসাবের পাসওয়ার্ড চুরি করছে নেক্সাস ম্যালওয়্যার। ম্যালওয়্যারটি সাধারণত বিভিন্ন অ্যাপের মাধ্যমে ফোন বা ট্যাবলেট কম্পিউটারে প্রবেশ করে। এরপর ব্যবহারকারীরা অনলাইন অর্থ লেনদেনের জন্য হিসাবের (অ্যাকাউন্ট) নাম ও পাসওয়ার্ড লিখলেই সেসব সংগ্রহ করে সাইবার অপরাধীদের কাছে পাঠিয়ে দেয় বলে জানিয়েছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্লিফি।

 

ক্লিফির সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা জানিয়েছেন, জনপ্রিয় ব্যাংকিং অ্যাপের আদলে তৈরি ভুয়া অ্যাপের মাধ্যমেও ব্যবহারকারীদের ফোন বা ট্যাবলেট কম্পিউটারে প্রবেশ করে নেক্সাস ম্যালওয়্যার। বিভিন্ন ব্যাংকিং অ্যাপের ছদ্মাবরণে তৈরি হওয়ায় ব্যবহারকারীরা বিভিন্ন ওয়েবসাইট থেকে ম্যালওয়্যারযুক্ত অ্যাপ নামিয়ে থাকেন। এ কারণে দ্রুত ছড়িয়ে পড়ছে ম্যালওয়্যারটি।

 

ফোন বা ট্যাবলেট কম্পিউটারসহ বিভিন্ন অ্যাপের দুই স্তরের নিরাপত্তাব্যবস্থাও এড়াতে পারে ম্যালওয়্যারটি। শুধু তা–ই নয়, অনলাইনে অর্থ লেনদেনের সময় ব্যাংকের পাঠানো খুদে বার্তাও মুছে ফেলে। ফলে ব্যবহারকারীদের অজান্তেই অর্থ চুরি করতে পারে সাইবার অপরাধীরা।

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ক্ষতিকর এ ম্যালওয়্যার সম্পর্কে সতর্কতা অবলম্বন করতে বলেছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা। শুধু প্লে স্টোর বা নির্দিষ্ট প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে অ্যাপ নামানোরও পরামর্শ দিয়েছেন তাঁরা।
সূত্র: অ্যান্ড্রয়েড পুলিশ

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026