1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার

প্রথম আলো’র সম্পাদকের বিরুদ্ধে মামলা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ২০৯ বার দেখা হয়েছে

ডিজিটাল নিরাপত্তা আইনে প্রথম আলো পত্রিকার সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে রাজধানীর রমনা থানায় একটি মামলা হয়েছে। এই মামলায় প্রথম আলো’র সাভারের নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানকেও আসামি করা হয়েছে। এছাড়াও আসামিদের মধ্যে ‘সহযোগী ক্যামেরাম্যান’সহ অজ্ঞাতনামা আসামি রাখা হয়েছে।

 

বুধবার (২৯ মার্চ) দিবাগত মধ্য রাতে মামলাটি দায়ের করা হয়। আবদুল মালেক ওরফে মশিউর মালেক নামে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী বাদি হয়ে মামলাটি দায়ের করেছেন। আবদুল মালেক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এ বিষয়ে জানতে রমনা থানার ওসি সহ অন্য কর্মকর্তাদের ফোন দিলে কেউ কল রিসিভ করেননি।

এর আগে বুধবার (২৯ মার্চ) স্বাধীনতা দিবসে ‘মিথ্যা ও বানোয়াট’ তথ্য দিয়ে সংবাদ প্রকাশের অভিযোগ এনে রাজধানীর তেজগাঁও থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে শামসুজ্জামানের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করা হয়। মামলাটি দায়ের করেন রাজধানীর কল্যাণপুরের বাসিন্দা সৈয়দ মো. গোলাম কিবরিয়া।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026