1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে

ফের সংলাপ ইস্যুতে আওয়ামী লীগ কার্যালয়ে ঐক্যফ্রন্টের চিঠি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৪ নভেম্বর, ২০১৮
  • ৩০২ বার দেখা হয়েছে

দ্বিতীয়বার সংলাপের জন্য আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে চিঠি দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। রবিবার দুপুরে ধানমণ্ডির কার্যালয়ের স্টাফ আলাউদ্দিনের হাতে এ চিঠি হস্তান্তর করেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতা আ অ ফ শফিক উল্লাহ ও বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

এ প্রসঙ্গে গণমাধ্যমে শায়রুল কবির খান বলেন, প্রধানমন্ত্রীর সংবর্ধনা থাকায় আওয়ামী লীগ নেতারা সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থান করছেন বলে আমাদের জানানো হয়েছে। এ কারণে আলাউদ্দিনের হাতে আমরা চিঠি পৌঁছে দিয়েছি।

জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে স্বল্পপরিসরে নির্বাচনকালীন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে আলোচনা করতে চান ঐক্যফ্রন্ট নেতারা। এ ক্ষেত্রে তিনি (প্রধানমন্ত্রী) সময় না দিলে পরবর্তী সময়ে এ প্রস্তাব সংবাদ সম্মেলনের মাধ্যমে তুলে ধরা হবে।

উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগ ও জাতীয় ঐক্যফ্রন্টের মধ্যে সাড়ে তিন ঘণ্টাব্যাপী একটি সংলাপ অনুষ্ঠিত হয়। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগসহ ১৪ দলের ২২ সদস্য ও ড. কামাল হোসেনের নেতৃত্বে ঐক্যফ্রন্টের ১৯ সদস্য অংশ নেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026