1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নারীসহ ৩ বিদেশির মৃত্যু, আহত ৩৬ নড়িয়ার ওসিকে হুমকির অভিযোগ, বিএনপি নেতা সাগর বহিষ্কার বগা আমার গাড়িতে উঠেছে প্রমাণ করুন, রাজনীতি ছেড়ে দেব: মেয়র শাহাদাত ‘বগা সিটি করপোরেশনে এসেছিল- প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেব’ রেখে গেছ অমর ইতিহাস: মেসির বিদায়ে রোনালদোর শ্রদ্ধার্ঘ্য | Boishakhi Online ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছয় লেনে, এমআরটি-২সহ ১৩ প্রকল্পে ৬৪৭ কোটি ডলার বিদেশি ঋণ চায় সরকার অর্থনৈতিক সমীক্ষা ছাড়াই বিমান কেনার ধুম ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্স পেল “বছরের সেরা অ্যামিউজমেন্ট পার্ক” বিভাগে বাংলাদেশ ট্যুরিজম অ্যাওয়ার্ড গৌরীপুরে পুড়ল ঝলমল সিনেমা হল সেরা ৫০০ শহরে নেই বাংলাদেশ

‘আগামী নির্বাচন খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে’

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ১৬৬ বার দেখা হয়েছে
‘আগামী নির্বাচন খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। আমার কাছে কেউ প্রত্যাশা করবেন না। নিজের কাজ, জনপ্রিয়তা দিয়ে জিতে আসতে হবে।’

দলের তৃণমূলের নেতাদের সঙ্গে বৈঠকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গতকাল বৃহস্পতিবার এ কথা বলেন। তৃণমূল নেতাদের কেউ কেউ আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশা করে বক্তব্য দিলে জবাবে দলীয় সভাপতি এ কথা বলেন।

বৈঠকে উপস্থিত আওয়ামী লীগের একাধিক সূত্র কালের কণ্ঠকে জানায়, বৈঠকে সংসদ সদস্যদের সঙ্গে দলের স্থানীয় নেতাদের বিরোধের বিষয়টি উঠে আসে। শেখ হাসিনা বলেন, দল চালাবেন নেতারা। এমপি, মেয়রদের খবরদারি চলবে না।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আগামী জাতীয় নির্বাচনের আগে কোন্দল মিটিয়ে দলকে সুসংগঠিত করার নির্দেশনা দেন। তিনি নেতাদের স্পষ্ট জানিয়ে দেন, আগামী নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। সেখানে জয়ের জন্য দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

গতকাল দুপুরে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত এই বৈঠকে অন্তত ১২ জেলা ও মহানগর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা অংশ নেন। জেলা ও মহানগরগুলো হলো রাজশাহী জেলা ও মহানগর, খুলনা জেলা ও মহানগর, ঢাকা জেলা, রংপুর, নেত্রকোনা, কুমিল্লা দক্ষিণ, নোয়াখালী, নড়াইল, বরগুনা ও শেরপুর। এ সময় ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান উপস্থিত ছিলেন।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026