1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আমেরিকান তরুণদের মধ্যে প্রিমিয়ার লিগের দর্শকসংখ্যা বেড়েছে ‘২০ শতাংশ’ মক্কা চুক্তির অধীনে সৌদি আরবে সেনা মোতায়েন করবে তুরস্ক, পাকিস্তান এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একই স্থানে দুই দুর্ঘটনা, নিহত ১ নোবেল ইতিহাসে ক্যুরি পরিবারের অনন্য রেকর্ড শাহজালালে ৩ যাত্রীর ব্যাগ থেকে ৬৩১ কার্টন সিগারেট জব্দ জোয়ারের সঙ্গে শ্বাসরুদ্ধকর লড়াই করে টিকে থাকে সুন্দরবনের বন্যপ্রাণীরা দেশের ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক বিদায়ী ম্যাচে মেসির সামনে বিশ্ব রেকর্ডের হাতছানি

ফেসবুক থেকেই জানা যাবে ফোনের ইন্টারনেট স্পিড!

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ১৮৯ বার দেখা হয়েছে

অনেক সময় ফোনে কোনো জরুরি কাজ করতে গিয়ে হঠাৎ করেই ইন্টারনেটের কম গতির করণে ঝামেলায় পড়তে হয়। এতে করে মেজাজ বিগড়ে যেতে পারে। অথচ আপনি চাইলেই দেখে নিতে পারেন ঠিক কী পরিমাণ ইন্টারনেটের গতি পাচ্ছেন আপনার ফোনে। তাও আবার ফেসবুকের মাধ্যমে।

অনেকের কাছেই অজানা, ফেসবুকের মাধ্যমে যাচাই করা যায় ফোনের ইন্টারনেট স্পিড। স্মার্টফোন অক্ষত রাখতে যার ভূমিকা অনস্বীকার্য। কিন্তু অনেক সময় বিগড়ে যায় নেটওয়ার্ক। ওঠানামা করতে থাকে ফোনের ইন্টারনেট। এর জন্য কেউ কেউ গুগলের সাহায্য নেন। কিন্তু স্ক্রিনে চলা ফেসবুক ট্যাব থেকেই এক মুহূর্তে জেনে নিতে পারবেন ফোনের ইন্টারনেট গতি।

এখন প্রশ্ন- ফেসবুক থেকে কীভাবে দেখবেন ইন্টারনেট স্পিড?

এ জন্য সর্বপ্রথম নিশ্চিত করতে হবে, ফেসবুক অ্যাপটি যেন লেটেস্ট ভার্সনে ইন্সটল করা থাকে। না থাকলে সেটি অবশ্যই করুন। পাশাপাশি ফেসবুকে লগ ইন থাকতে হবে অ্যাকাউন্ট। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, এই ফিচার কেবল ফেসবুকের অ্যান্ড্রয়েড ভার্সনেই ব্যবহার করা যাবে।

আরও পড়ুন: ইনস্টাগ্রাম রিল বানিয়ে উপার্জন করতে চান, জেনে নিন ৫ টিপস

ফেসবুকে লগ ইন করার পর উপরে ডান দিকে থ্রি লাইন ডটে ক্লিক করুন। এখানে মেনু অপশনে একাধিক ফিচার দেখা যাবে, যেগুলো আপনি ব্যবহার করতে পারবেন।

– এরই মধ্যে নিচে স্ক্রল করে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ অপশনে ক্লিক করুন।

– এবার ‘ওয়াইফাই অ্যান্ড সেলুলার পারফরম্যান্স’ অপশনে ক্লিক দিন।

– এই পেজে ‘ইওর স্পিড’ অপশনে ক্লিক করতে হবে। তারপর ‘রান এ স্পিড টেস্ট’ নামে একটি অপশন আসবে।

উক্ত অপশনের নিচে ‘কন্টিনিউ’ অপশনে ক্লিক করতে হবে। আপনার ফোনের ইন্টারনেট স্পিড যাচাই করার জন্য ৩০ সেকেন্ড সময় নেবে ফেসবুক।

– ওই অপশনে ক্লিক করা মাত্রই একটি নতুন ট্যাব ওপেন হবে। যেখানে আপনার সেলুলার নেটওয়ার্কের ডাউনলোড স্পিড ও আপলোড স্পিড কত তা জানিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন: নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ

– আপনার সেলুলার নেটওয়ার্কের ডাউনলোড ও আপলোড স্পিড ভালো না খারাপ তা স্ক্রিনে দেখিয়ে দেবে ফেসবুক।

– এই ইন্টারনেট স্পিডে কী কী কাজ ভালো করা যাবে- যেমন ভিডিও দেখা, ভিডিও চ্যাট ইত্যাদি- সেসবও লেখা থাকবে স্ক্রিনে।

দরকারি সময়ে এ ভাবে ঝটপট ফেসবুক ওপেন করেই স্মার্টফোনের ইন্টারনেট স্পিড সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন। সূত্র: এই সময়

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026