1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নারীসহ ৩ বিদেশির মৃত্যু, আহত ৩৬ নড়িয়ার ওসিকে হুমকির অভিযোগ, বিএনপি নেতা সাগর বহিষ্কার বগা আমার গাড়িতে উঠেছে প্রমাণ করুন, রাজনীতি ছেড়ে দেব: মেয়র শাহাদাত ‘বগা সিটি করপোরেশনে এসেছিল- প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেব’ রেখে গেছ অমর ইতিহাস: মেসির বিদায়ে রোনালদোর শ্রদ্ধার্ঘ্য | Boishakhi Online ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছয় লেনে, এমআরটি-২সহ ১৩ প্রকল্পে ৬৪৭ কোটি ডলার বিদেশি ঋণ চায় সরকার অর্থনৈতিক সমীক্ষা ছাড়াই বিমান কেনার ধুম ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্স পেল “বছরের সেরা অ্যামিউজমেন্ট পার্ক” বিভাগে বাংলাদেশ ট্যুরিজম অ্যাওয়ার্ড গৌরীপুরে পুড়ল ঝলমল সিনেমা হল সেরা ৫০০ শহরে নেই বাংলাদেশ

রপ্তানি আয়ে ডলারের দাম আরও বাড়লো

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ১৮৩ বার দেখা হয়েছে

রপ্তানি আয়ে ডলারের দাম এক টাকা বাড়িয়ে পুনর্নির্ধারণ করা হয়েছে। এখন থেকে প্রতি ডলারের বিপরীতে ১০৫ টাকা পাবেন রপ্তানিকারকরা। এতদিন তা ছিল ১০৪ টাকা। নতুন এ দাম আগামী ১লা এপ্রিল কার্যকর হবে। তবে প্রবাসী আয়ে ডলারের দাম অপরিবর্তিত আছে। ব্যাংকিং চ্যানেলে প্রবাসী শ্রমিকরা রেমিট্যান্স পাঠালে প্রতি ডলারে আগের মতোই ১০৭ টাকা পাবেন। সঙ্গে সরকারের আড়াই শতাংশ প্রণোদনাও পাবেন। বৃহস্পতিবার সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সংগঠন এসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস এসোসিয়েশনের (বাফেদা) যৌথ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

এবিবি চেয়ারম্যান ও ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন বলেন, এখন থেকে রপ্তানি আয়ের বিপরীতে প্রতি ডলারে ১০৫ টাকা দেয়া হবে। আর রেমিট্যান্সে আগের মতো ১০৭ টাকা পাবেন। কিছু ব্যাংকের আগ্রাসী হয়ে বেশি দামে ডলার কেনার বিষয়ে বলেন, এবিবি ও বাফেদা যৌথভাবে ডলারের রেট পুনর্নিধারণ করেছে।

 

সবাই জানিয়েছেন এই নির্ধারিত রেটেই কিনবেন। সব ব্যাংককে অনুরোধ করা হয়েছে, যেন সবাই একই রেটে ডলার সংগ্রহ করে। তারপরও যদি কোনো ব্যাংক বেশি দামে ডলার নেয়, তাহলে আমাদের কিছু করার নেই। কারণ তারা কেউই রেগুলেটরি অথরিটি নয়। এটা দেখার দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংকের। সুনির্দিষ্ট প্রমাণ পেলে তারা সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে।
বৈঠকে বাফেদা চেয়ারম্যান এবং সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও মো. আফজাল করিম, এবিবি’র চেয়ারম্যান ও ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সেলিম আর এফ হোসেনসহ বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকরা ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026