1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার

সাত কলেজে ভর্তি আবেদন শুরু, চলবে ৩০ এপ্রিল পর্যন্ত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
  • ২৩৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজে স্নাতক প্রথম বর্ষে ভর্তির পরীক্ষার আবেদন শুরু হয়েছে। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত অনলাইনে এই কার্যক্রম চলবে। এ বছর আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৬০০ টাকা।

জানা গেছে, আগামী ১৬ জুন সরকারি সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ১৭ জুন বিজ্ঞান ইউনিট এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ২৪ জুন অনুষ্ঠিত হবে। তিন ইউনিটেরই পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। বিস্তারিত নির্দেশনা ও তথ্য ওয়েবসাইটে পাওয়া যাবে।

এর আগে, গত ১৬ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়।

এদিকে জানা গেছে এবছর স্নাতক প্রথম বর্ষে (২০২২-২০২৩ শিক্ষাবর্ষ) ভর্তির ক্ষেত্রে কোনো আসন বাড়ানো হচ্ছে না। গত বছরের আসন সংখ্যার ভিত্তিতেই এবারের ভর্তি প্রক্রিয়া অনুষ্ঠিত হবে। গত বছরের ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজে স্নাতকে মোট আসন সংখ্যা ২১ হাজর ৫১৩টি। এর মধ্যে বিজ্ঞান ইউনিটের বিভাগগুলোতে মোট আসন সংখ্যা ৬ হাজার ৫০০টি, বাণিজ্যে ৫ হাজার ৩১০টি এবং কলা ও সমাজবিজ্ঞানে ৯ হাজার ৭০৩টি আসন রয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026