1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নারীসহ ৩ বিদেশির মৃত্যু, আহত ৩৬ নড়িয়ার ওসিকে হুমকির অভিযোগ, বিএনপি নেতা সাগর বহিষ্কার বগা আমার গাড়িতে উঠেছে প্রমাণ করুন, রাজনীতি ছেড়ে দেব: মেয়র শাহাদাত ‘বগা সিটি করপোরেশনে এসেছিল- প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেব’ রেখে গেছ অমর ইতিহাস: মেসির বিদায়ে রোনালদোর শ্রদ্ধার্ঘ্য | Boishakhi Online ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছয় লেনে, এমআরটি-২সহ ১৩ প্রকল্পে ৬৪৭ কোটি ডলার বিদেশি ঋণ চায় সরকার অর্থনৈতিক সমীক্ষা ছাড়াই বিমান কেনার ধুম ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্স পেল “বছরের সেরা অ্যামিউজমেন্ট পার্ক” বিভাগে বাংলাদেশ ট্যুরিজম অ্যাওয়ার্ড গৌরীপুরে পুড়ল ঝলমল সিনেমা হল সেরা ৫০০ শহরে নেই বাংলাদেশ

আগামী নির্বাচনে ১৮০ আসনে সম্ভাবনা দেখছে আওয়ামী লীগ: জরিপ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
  • ১৭৮ বার দেখা হয়েছে

শেখ হাসিনার নেতৃত্বে টানা তিন মেয়াদে ক্ষমতায় আছে আওয়ামী লীগ। এর মধ্যে বিগত দুটি নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা ছাড়া উতরে গেলেও আগামী জাতীয় নির্বাচনে চ্যালেঞ্জ দেখছে দলটি। বিষয়টি মাথায় রেখে ছক কষছে আওয়ামী লীগ। দেশব্যাপী ভোটারদের মধ্যে নৌকার গ্রহণযোগ্যতা কেমন, তা জানতে এরই মধ্যে দুই দফায় আসনভিত্তিক জরিপ করা হয়েছে। সেই জরিপের ভিত্তিতে ১৮০ থেকে ২০০ আসনে নৌকার অবস্থান ভালো বলে মনে করছে ক্ষমতাসীন দলটি।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এক সদস্য আজকের পত্রিকাকে জরিপের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘প্রাথমিকভাবে দুই দফা জরিপ হয়েছে। সেখানে আমরা দেখেছি, ১৮০ থেকে ২০০ আসনে আমাদের অবস্থান মোটামুটি ভালো। সেই আসনগুলোতে বিজয়ী হওয়ার লক্ষ্য নিয়েই আমরা মনোনয়ন দেব। বাকি আসনগুলোর প্রার্থীদের বলব, কে দাঁড়াবে দাঁড়াও। ওখানে জয়-পরাজয় নিয়ে আমাদের তেমন মাথাব্যথা থাকবে না।’

জানা গেছে, দলীয় সভাপতির নিজস্ব উইংয়ের পাশাপাশি আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই), বেসরকারি প্রতিষ্ঠান ও গোয়েন্দা সংস্থা এসব জরিপ করেছে। জরিপে ১৯৯১-২০০৮ সাল পর্যন্ত অনুষ্ঠিত চারটি সংসদ নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করা হয়েছে। শক্ত প্রতিদ্বন্দ্বিতা না থাকায় ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনকে বিবেচনায় নেওয়া হয়নি।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026