1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে মাঠে নামছে বাংলাদেশ ছুটির দিনেও ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস রিটেইল ব্যাংকিং বিক্রির আনুষ্ঠানিক ঘোষণা স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের শিশুর অধিকার রক্ষাই আমাদের অঙ্গীকার বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা যুব এশিয়া কাপের সূচি প্রকাশ, বাংলাদেশের খেলা কবে? বীরগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন এমপি মনজুরুল মেসির বিদায়ে কঠিন পরীক্ষায় আর্জেন্টিনার ‘ফুটবল-বাণিজ্য’ প্রধানমন্ত্রীর সঙ্গে আবরার ফাহাদের পরিবারের সদস্যদের সাক্ষাৎ দুই মাসের মধ্যে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

নিউইয়র্কের আদালতে মঙ্গলবার ট্রাম্পের আত্মসমর্পণ: ব্যাপক সহিংসতার আশঙ্কা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
  • ১৬২ বার দেখা হয়েছে

বিশ্ব মিডিয়ার চোখ এখন নিউইয়র্কের দিকে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি মামলায় আদালতে আত্মসমর্পণ করার ঘটনায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। সাবেক এই প্রেসিডেন্ট গ্রেপ্তার হলে পরিস্থিতি সহিংসতায় রূপ নিতে পারে।

 

এজন্য নিউইয়র্কের ম্যানহাটন শহরে কঠোর নিরাপত্ত ব্যবস্থা গ্রহণ করেছে নিউইয়র্ক পুলিশ বিভাগ-এনওয়াইপিডি। ট্রাম্পের বাসভবন ম্যানহাটনের ফিফথ এভিনিউ এবং ডাউনটাউনের ক্রিমিনাল কোর্ট ভবন ঘিরে রেখেছে কয়েকশ’পুলিশ সদস্য। বন্ধ করে দেয়া হয়েছে আশেপাশের কয়েকটি সড়ক।

সাবেক পর্নো তারকা স্টরমি ড্যানিয়েলসের যৌন কেলেংকারির ঘটনা ধামাচাপা দিতে নির্বাচনের আগে তার মুখ বন্ধ করতে ঘুষ দেওয়ার মামলায় দোষী সাব্যাস্ত হয়েছে ট্রাম্প। গত সপ্তাহে গ্রান্ড জুরি সাবেক এই প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিযোগ গঠন করলে আত্মসমর্পণ অথবা গ্রেপ্তার ছাড়া অন্য কোনো পথ খোলা নেই তার সামনে।

এ অবস্থায় ট্রাম্পের আইনজীবীরা জানান, মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করবেন তিনি।

 

গ্রেপ্তার হলে পরিস্থিতি খুব খারাপ হবে বলে হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার সমর্থকরা সহিংস হয়ে উঠতে পারে। সম্ভাব্য বিক্ষোভ এবং সহিংসতা ঠেকাতে পুলিশ ম্যানহাটনে ট্রাম্পের বাসভবনের চারপাশে নিরাপত্তা বেষ্টনি স্থাপন করেছে এবং সড়ক বন্ধ করে দিয়েছে। ম্যানহাটনের ক্রিমিনাল কোর্টের আশেপাশের সড়কগুলোও বন্ধ করে দেওয়া হয়েছে।

সোমবার (৩ এপ্রিল) বিকেলে ফ্লোরিডার পাম বীচে “মার এ লাগো” বাসভবন থেকে নিউইয়র্কে পৌঁছাবেন। মঙ্গলবার সকালে ম্যানহাটনের ডাউনটাউনে অবস্থিত ফৌজদারি আদালতে যাবেন আত্মসমর্পণ করতে।

আইন বিশেষজ্ঞরা জানিয়েছেন, আত্মসমর্পণের পর প্রচলিত আইন অনুযায়ী, ট্রাম্পকে হাতকড়া পরিয়ে গ্রেপ্তার করা হতে পারে। আর যদি সেটা হয় তাহলে এটাই হবে যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোনো সাবেক প্রেসিডেন্টের হাতে হাতকড়া পরানোর ঘটনা।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026