1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
রিটেইল ব্যাংকিং বিক্রির আনুষ্ঠানিক ঘোষণা স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের শিশুর অধিকার রক্ষাই আমাদের অঙ্গীকার বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা যুব এশিয়া কাপের সূচি প্রকাশ, বাংলাদেশের খেলা কবে? বীরগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন এমপি মনজুরুল মেসির বিদায়ে কঠিন পরীক্ষায় আর্জেন্টিনার ‘ফুটবল-বাণিজ্য’ প্রধানমন্ত্রীর সঙ্গে আবরার ফাহাদের পরিবারের সদস্যদের সাক্ষাৎ দুই মাসের মধ্যে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর বিমান-পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পরামর্শ সংসদীয় কমিটির বিদেশফেরতদের নতুন জীবন গড়তে সরকার ও জাতিসংঘের ৩০ মাসের কর্মসূচি

ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের গোপন নথি ফাঁসের দাবি রাশিয়ার

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
  • ১৫৫ বার দেখা হয়েছে

রুশ বাহিনীর বিরুদ্ধে এই বসন্তেই বড় ধরনের পাল্টা হামলা চালানোর পরিকল্পনা করছে ইউক্রেন। দেশটিকে কীভাবে সাহায্য করা যায়, সেই পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র ও ন্যাটো। এই পরিকল্পনা–সংক্রান্ত গোপন কিছু নথি ফাঁস হয়ে গেছে। পাওয়া যাচ্ছে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোয়।

বার্তা সংস্থা এএফপি নিউইয়র্ক টাইমসের এক খবরের উদ্ধৃতি দিয়ে জানায়, দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মিখাইলো পোদোলিয়াক আজ শুক্রবার বলেছেন, ‘রুশ বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনের পাল্টা অভিযান বিষয়ে সংশয় ছড়ানোর চেষ্টা করছে রাশিয়া। আমাদের কাছে মনে হচ্ছে, এসব গোপন নথি ফাঁসের বিষয়টি রাশিয়ার গুজব ছড়ানোরই অংশ।’

পোদোলিয়াক বলেন, ছড়িয়ে পড়া নথির তথ্যের বড় অংশই মনগড়া।

পেন্টাগন গতকাল বৃহস্পতিবার জানিয়েছে, নথি ফাঁস হওয়ার বিষয়টি খতিয়ে দেখছে তারা। পেন্টাগনের উপমুখপাত্র সাবরিনা সিং বলেন, ‘সামাজিক মাধ্যমের পোস্টগুলোর বিষয়ে আমরা অবগত। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে তা খতিয়ে দেখা হচ্ছে।’

যুক্তরাষ্ট্রের গোপন নথিগুলো টুইটার ও টেলিগ্রামে ছড়িয়ে পড়েছে। তাতে উঠে এসেছে অস্ত্র সরবরাহ, যুদ্ধরত ইউক্রেনীয় ব্যাটালিয়নের সক্ষমতা ও অন্য আরও সংবেদনশীল তথ্যের বিস্তারিত তথ্য। তবে পাল্টা আক্রমণের পরিকল্পনা কীভাবে বাস্তবায়িত হবে, তার কোনো ব্যাখ্যা তাতে নেই।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026