1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

বিজিবি’র রামু সদর দপ্তর ও দু’টি নতুন ব্যাটালিয়নের পতাকা উত্তোলন প্রধানমন্ত্রীর

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৮ নভেম্বর, ২০১৮
  • ২০২ বার দেখা হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)-র রামু আঞ্চলিক সদর দপ্তর এবং নব গঠিত দু’টি ব্যাটালিয়নের পতাকা উত্তোলন করেছেন।
রাজধানীতে পিলখানায় বিজিবি সদর দপ্তরে আজ এই পতাকা উত্তোলন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কক্সবাজার জেলার মিয়ানমার সীমান্তের কাছে বিজিবি’র রামু সদর দপ্তরটি হবে এই বাহিনীর পঞ্চম আঞ্চলিক সদর দফতর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৭ সালের ২৬ জুলাই এই আঞ্চলিক সদরদপ্তর অনুমোদন করেন। কক্সবাজার ও বান্দরবান সেক্টরের ৭টি ব্যাটালিয়ন এই সদরদপ্তরের অধীনে ন্যস্ত থাকবে।
বিজিবি’র নতুন ব্যাটালিয়ন দু’টি নারায়ণগঞ্জ ও গাজীপুরে মোতায়েন থাকবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. শাফিনুল ইসলাম এবং সিনিয়র সামরিক কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026