1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সুপ্রিম কোর্টে রাতে প্রবেশে কড়াকড়ি আরোপ বাংলাদেশ-সিঙ্গাপুর বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আলোচনা সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নারীসহ ৩ বিদেশির মৃত্যু, আহত ৩৬ নড়িয়ার ওসিকে হুমকির অভিযোগ, বিএনপি নেতা সাগর বহিষ্কার বগা আমার গাড়িতে উঠেছে প্রমাণ করুন, রাজনীতি ছেড়ে দেব: মেয়র শাহাদাত ‘বগা সিটি করপোরেশনে এসেছিল- প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেব’ রেখে গেছ অমর ইতিহাস: মেসির বিদায়ে রোনালদোর শ্রদ্ধার্ঘ্য | Boishakhi Online ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছয় লেনে, এমআরটি-২সহ ১৩ প্রকল্পে ৬৪৭ কোটি ডলার বিদেশি ঋণ চায় সরকার অর্থনৈতিক সমীক্ষা ছাড়াই বিমান কেনার ধুম ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্স পেল “বছরের সেরা অ্যামিউজমেন্ট পার্ক” বিভাগে বাংলাদেশ ট্যুরিজম অ্যাওয়ার্ড

৫ সিটি করপোরেশন নির্বাচন বিএনপিকে পরীক্ষায় ফেলতে চায় আওয়ামী লীগ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ১৮৭ বার দেখা হয়েছে

পাঁচ সিটি করপোরেশন নির্বাচনের মাধ্যমে বিএনপিকে কিছুটা পরীক্ষায় ফেলতে চায় ক্ষমতাসীন আওয়ামী লীগ। কারণ, এই সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশগ্রহণ নয়—এই অবস্থান থেকে বিএনপির সরে আসা কঠিন। এ পটভূমিতে আওয়ামী লীগ নেতাদের অনেকে মনে করেন, বিএনপি সিটি নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী না দিলে দলটিতে অসন্তোষ হতে পারে। আবার আওয়ামী লীগের প্রার্থীর জয়ের ক্ষেত্রে চ্যালেঞ্জ কমে যাবে। ফলে সুষ্ঠু ভোট হলে এটা নিয়ে সমালোচনার সুযোগও পাবে না বিএনপি।

আওয়ামী লীগের নীতিনির্ধারক পর্যায়ের একাধিক সূত্র জানিয়েছে, ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগের বছরে পাঁচ সিটি করপোরেশনেই বিএনপি জয়ী হয়েছিল। তখন দলটি নিজেদের জনপ্রিয় দল হিসেবে প্রচার করেছিল। এবার আরেকটি জাতীয় নির্বাচনের আগে বিএনপির সামনে এই সুযোগ সৃষ্টি হয়েছে।

আওয়ামী লীগ নেতাদের কেউ কেউ মনে করেন, এখন বিএনপি সিটি নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নিলে আওয়ামী লীগের একধরনের রাজনৈতিক বিজয় হবে। আওয়ামী লীগ বলতে পারবে, বিএনপির আন্দোলন ব্যর্থ হয়েছে। তারা নির্বাচনের পথে এসেছে। আর বর্জন করলে নিজের জনপ্রিয়তা প্রমাণ করতে পারবে না বিএনপি। উল্টো আওয়ামী লীগের প্রার্থীরা অনায়াসে জয় পেয়ে যাবেন।

ইসি ঘোষিত তফসিল অনুসারে, আগামী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশনের ভোট গ্রহণ হবে। খুলনা ও বরিশালে ভোট হবে আগামী ১২ জুন। আর ২১ জুন রাজশাহী ও সিলেটের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে আওয়ামী লীগ মেয়র পদে দলীয় প্রার্থী বাছাইয়ে ফরম বিক্রি ও জমা নেওয়া শেষ করেছে। পাঁচ সিটিতে ৪১ জন মেয়র পদে আগ্রহ প্রকাশ করে ফরম জমা দিয়েছেন। আগামী শনিবার গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত করা হবে। এই বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026