1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে

ফেসবুকে নামী রেস্তোরাঁয় সাহ্‌রি ও ইফতারে মূল্যছাড়ের বিজ্ঞাপন দিয়ে প্রতারণা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
  • ২০২ বার দেখা হয়েছে

সাহ্‌রি ও ইফতারের খাবারে আকর্ষণীয় মূল্যছাড়! রাজধানীর একটি খ্যাতনামা রেস্তোরাঁর নামে ভুয়া ফেসবুক পেজ খুলে দেওয়া হচ্ছিল এমন বিজ্ঞাপন। চটকদার বিজ্ঞাপন দেখে অনেক ক্রেতাই খাবারের ফরমাশ দিয়ে আগাম দাম পরিশোধ করেছেন। পরে ওই রেস্তোরাঁয় গিয়ে জানতে পারেন, প্রতারিত হয়েছেন তাঁরা। এই প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

ডিবি জানিয়েছে, রাজধানীর যে রেস্তোরাঁর নামে ভুয়া ফেসবুক পেজ খুলে প্রতারণা করা হচ্ছিল, সেটির নাম ‘দ্য ক্যাফে রিও’।

চক্রের সদস্যরা শুধু খাবারের দোকানের নয়, তাঁরা ফেসবুকে লোভনীয় ছাড়ে মোবাইল ফোন, ঘড়ি, বাইসাইকেল, ক্যামেরা ও বাচ্চাদের খেলনা বিক্রির বিজ্ঞাপন দিয়েও প্রতারণা করে আসছিল। পরে এ ঘটনায় ক্যাফে রিওর ব্যবস্থাপক রাসেল সরকার বাদী হয়ে ঢাকার পল্লবী থানায় একটি মামলা করেন। তিনি মামলায় অভিযোগ করেন, গত ৩ মার্চ কয়েকজন ক্রেতা প্রতারকদের ভুয়া ফেসবুক পোস্টে দেওয়া তথ্য অনুযায়ী খাবারের দাম পরিশোধ করে তাঁদের রেস্তোরাঁর মিরপুর শাখায় খেতে এলে বিষয়টি ধরা পড়ে। এ রকম আরও একাধিক গ্রাহকের কাছ থেকে অভিযোগ পাওয়া যায়। প্রতারক চক্রের সদস্যরা ক্যাফে রিওর নাম-ঠিকানা ব্যবহার করে ভুয়া ফেসবুক পেজ খুলে এই কাজ করছিল।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026