1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সুপ্রিম কোর্টে রাতে প্রবেশে কড়াকড়ি আরোপ বাংলাদেশ-সিঙ্গাপুর বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আলোচনা সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নারীসহ ৩ বিদেশির মৃত্যু, আহত ৩৬ নড়িয়ার ওসিকে হুমকির অভিযোগ, বিএনপি নেতা সাগর বহিষ্কার বগা আমার গাড়িতে উঠেছে প্রমাণ করুন, রাজনীতি ছেড়ে দেব: মেয়র শাহাদাত ‘বগা সিটি করপোরেশনে এসেছিল- প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেব’ রেখে গেছ অমর ইতিহাস: মেসির বিদায়ে রোনালদোর শ্রদ্ধার্ঘ্য | Boishakhi Online ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছয় লেনে, এমআরটি-২সহ ১৩ প্রকল্পে ৬৪৭ কোটি ডলার বিদেশি ঋণ চায় সরকার অর্থনৈতিক সমীক্ষা ছাড়াই বিমান কেনার ধুম ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্স পেল “বছরের সেরা অ্যামিউজমেন্ট পার্ক” বিভাগে বাংলাদেশ ট্যুরিজম অ্যাওয়ার্ড

কঠিন চ্যালেঞ্জের মুখে চলতি বাজেট কাটছাঁট ১৭৫৫৬ কোটি টাকা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
  • ১৮৫ বার দেখা হয়েছে

বৈশ্বিক সংকট মোকাবিলায় চলতি (২০২২-২৩) অর্থবছরের বাজেটে মূল বরাদ্দ থেকে বিদ্যুৎ খাতে ২৫, প্রশিক্ষণে ৫০ ও জ্বালানিতে ২০ শতাংশ ব্যয় স্থগিত করা হয়েছিল। একইভাবে উন্নয়ন প্রকল্প ব্যয়ের রেশ টানতে জুড়ে দেওয়া হয় নানা শর্ত। সরকারের আয় ও ব্যয়ের মধ্যে এ ধরনের কঠোর সমন্বয়ের পরও খুব বেশি অর্থ সাশ্রয় হয়নি। কারণ সাশ্রয়ের বড় অংশই পুনরায় চলে গেছে, অস্বাভাবিক ভর্তুকি ও ঋণের সুদ ব্যয়ের পেছনে। ফলে একদিকে সাশ্রয়, অন্যদিকে ব্যাপক অর্থের চাহিদা-এমন কঠিন চ্যালেঞ্জের মধ্যে চলতি বাজেটের আকার কমানো হয়েছে ১৭ হাজার ৫৫৬ কোটি টাকা। ফলে চূড়ান্ত সংশোধিত বাজেট দাঁড়িয়েছে ৬ লাখ ৬০ হাজার ৫০৮ কোটি টাকা। অর্থবছরের শুরুতে ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়।

সম্প্রতি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ‘আর্থিক, মুদ্রা ও মুদ্রা বিনিময় হার সংক্রান্ত কো-অর্ডিনেশন কাউন্সিল’ এবং ‘বাজেট মনিটরিং ও সম্পদ কমিটির’ বৈঠকে সংশোধিত বাজেটের আকার তুলে ধরা হয়। সংশ্লিষ্ট সূত্রে পাওয়া গেছে এ তথ্য।

সূত্র মতে, ওই বৈঠকে চলতি বাজেটের আয় ও ব্যয়ের ক্ষেত্রে মোটা দাগে কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে ব্যয়ের মোট আকার কাটছাঁট করা হয় ১৭ হাজার ৫৫৬ কোটি টাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার কমানো হয়েছে ১৮ হাজার পাঁচশ কোটি টাকা। এছাড়া মূল বরাদ্দ থেকে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা খাতে ১০৯৩ কোটি টাকা এবং শেয়ার ও ইকুইটিতে বিনিয়োগ কমানো হয় সাত হাজার ৫৮৫ কোটি টাকা। অপরদিকে সরকারি ব্যয়ে কৃচ্ছ সাধন কর্মসূচির পরিপ্রেক্ষিতে বিভিন্ন মন্ত্রণালয়ের পণ্য ও সেবা কেনাকাটায় সাশ্রয় হয় ছয় হাজার ৪৭০ কোটি টাকা। তবে বড় ধরনের ব্যয় হ্রাস ও বরাদ্দ কাটছাঁটের মাধ্যমে বড় ধরনের সাশ্রয় হলে এর অধিকাংশই চলে যায় অতিরিক্ত ভর্তুকি ও ঋণ সুদ পরিশোধ ব্যয়ে। এই দুটি খাতে মূল বরাদ্দের চেয়ে অতিরিক্ত ৩০ হাজার ৬৩৮ কোটি টাকা ব্যয়ের সিদ্ধান্ত নেওয়া হয়।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026