1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

কোন দেশে কবে ঈদ, যেভাবে হবে উদ্‌যাপন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩
  • ২৩৮ বার দেখা হয়েছে

পবিত্র রমজান মাস শেষের পথে। দেশে দেশে শুরু হয়েছে ঈদুল ফিতরের প্রস্তুতি। রোজার মাসের সংযম পালন শেষে ঈদের খুশিতে মেতে উঠবেন সবাই।

এখন অপেক্ষা চাঁদ দেখার। শাওয়াল মাসের নতুন চাঁদ দেখা সাপেক্ষে ঈদের উৎসব শুরু হবে বিশ্বে। তবে সেটা নির্ভর করছে আপনি বিশ্বের কোন অংশে অবস্থান করছেন, সেটার ওপর।

চান্দ্রমাস ২৯ কিংবা ৩০ দিনে হয়। তাই মুসলিমদের ঈদের আগের সন্ধ্যায় চাঁদ দেখার জন্য অপেক্ষায় থাকতে হয়। খালি চোখে চাঁদ দেখার পরই তাঁরা জানতে পারেন পরের দিন ঈদ উদ্‌যাপিত হবে।

যেসব দেশে গত ২৩ মার্চ থেকে রোজা শুরু হয়েছে, সেসব দেশের মানুষেরা আজ বৃহস্পতিবার সন্ধ্যায় পশ্চিম আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখার চেষ্টা করবেন। দেখা গেলে, আগামীকাল শুক্রবার এসব দেশে ঈদ উদ্‌যাপিত হবে। আর চাঁদ দেখা না গেলে আরেক দিন বেশি রোজা রাখবেন মুসল্লিরা। সে ক্ষেত্রে ৩০ রোজা পূর্ণ হবে সেসব দেশে। ৩০ রোজা হলে সে ক্ষেত্রে ঈদ হবে আগামী শনিবার।

চাঁদ দেখা গেলে টেলিভিশন ও রেডিওতে ঘোষণা করা হয়। মসজিদের মাইকেও মুসলিমদের উদ্দেশে জানিয়ে দেওয়া হয় চাঁদ দেখতে পাওয়ার খবর। অনেক জায়গায় সাইরেন বাজিয়ে জানান দেওয়া হয় ঈদের বার্তা।

যুক্তরাজ্যের এইচ এম নটিক্যাল অ্যালমানাক দপ্তর জানিয়েছে, আজ গ্রিনিচ মান সময় ৪টা ১৩ মিনিট থেকে নতুন চাঁদ দৃশ্যমান হতে পারে। তবে তা কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে শুধু উত্তর আমেরিকার আকাশ থেকে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026