1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে

ঈদের আগেই ঢাকায় ঈদ! ফাঁকা হচ্ছে রাজধানী ঢাকা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩
  • ২৪৯ বার দেখা হয়েছে

নাজমুল ইসলাম। মতিঝিলে একটা বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। থাকেন আজিমপুরে। প্রতিদিন মতিঝিল পৌঁছতে তার ৪০-৫০ মিনিট সময় লাগে। কখনো কখনো ঘণ্টাও পার হয়। গতকাল বুধবার তিনি ১০ মিনিটে পৌঁছে গেছেন। নাজমুল বলেন, গত একটা মাস অনেক কষ্ট হয়েছে অফিসে আসতে। ঘণ্টারও বেশি সময় লেগেছে অনেক দিন। বাটা সিগন্যাল, কাঁটাবন, শাহবাগ, মৎস্য ভবন, পল্টন জ্যামে অতিষ্ঠ ছিলাম। আজকে মাত্র ১০ মিনিটে পৌঁছে গেছি। রাস্তায় কোনো জ্যাম নেই। ঢাকার মানুষদের কাছে যেন আজ থেকেই ঈদ শুরু হয়েছে। ঢাকা এখন অনেকটাই ফাঁকা। যারা ঢাকার বাসিন্দা তারা অনেকেই এখন পরিবারের লোকজনদের নিয়ে ঘুরতে বের হয়েছেন। পবিত্র শবেকদর ও ঈদুল ফিতর উপলক্ষে গতকাল বুধবার থেকে শুরু হয়েছে সরকারি ছুটি। ছুটির প্রথম দিনেই রাজধানীর রাস্তা অনেকটাই মানুষের চাপমুক্ত ছিল।

গাবতলী থেকে ঢাকা-আরিচা মহাসড়ক, মিরপুর রোড, জাহাঙ্গীরগেট এলাকা, বাংলামোটর, রামপুরা, বনশ্রী, মৌচাক, মগবাজার, খিলগাঁওসহ রাজধানীর বেশ কয়েকটি সড়কে যানবাহন তেমন একটা চোখে পড়েনি। রাজধানীর পল্টনে একটি প্রতিষ্ঠানে কাজ করেন আরিফুল ইসলাম। তিনি বলেন, ‘আজকে আমার কাছে ঈদের আনন্দ লাগছে। আমি প্রতিদিন মিরপুর থেকে জাহাঙ্গীর গেট হয়ে নাবিস্কো যাই। অন্যান্য দিনে প্রায় এক ঘণ্টা সময় লাগে আজ ২০ মিনিটের মতো সময় লেগেছে। রাস্তা একেবারেই ফাঁকা।’ রাস্তায় গাড়ি কম, ফাঁকা ঢাকা খুবই সুন্দর ও স্বস্তির।

খিলগাঁও থেকে ফার্মগেটে আসা বেসরকারি চাকরিজীবী আলী রিয়াজ বলেন, ‘খিলগাঁও থেকে ফার্মগেটে আসতে আমার সাধারণ সময় প্রায় এক ঘণ্টা লাগে। আজ ১০ মিনিটে চলে এসেছি। কোথাও কোনো সিগন্যালে দাঁড়াতে হয়নি। রাস্তায় শুধু রিকশা আর কিছু ব্যক্তিগত গাড়ি দেখেছি। পাবলিক বাস ছিল খুব কম।’ গরমও তেমন অনুভব হয়নি।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026