1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে

জাতীয় ঈদগাহে ঈদের প্রথম জামাত সকাল সাড়ে ৮টায়

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩
  • ২২৯ বার দেখা হয়েছে

জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। এছাড়া আবহাওয়ার কারণে সেদিন বৃষ্টি হলে সকাল ৯টায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে হবে ঈদের প্রথম জামাত।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) জাতীয় ঈদগাহ ময়দানের সার্বিক প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

মেয়র জানান, জাতীয় ঈদগাহে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। সেই সঙ্গে নারীদের জন্য পর্দার ব্যবস্থাও থাকছে জাতীয় ঈদগাহে।

তিনি বলেন, বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। সেই সঙ্গে রয়েছে তীব্র তাপদাহ। তাই নিরাপত্তার স্বার্থে জাতীয় ঈদগাহ মাঠে আসা কোনো মুসল্লি নিজের সঙ্গে কোনো ধরনের দিয়াশলাই, লাইটার কেউ আনবেন না। সকলেই এ বিষয়ে সচেতন থাকবেন। নিরাপত্তা বাহিনীও এ ব্যাপারে অত্যন্ত সজাগ থাকবেন।

মেয়র তাপস বলেন, আমরা সকলে মিলে খুব সুন্দর একটা পরিবেশে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করব। ঢাকাবাসীসহ সকলকে জাতীয় ঈদগাহে আসার জন্য আবেদন জানাচ্ছি। মহিলাদের নামাজের জন্য এখানে আমাদের আলাদা ব্যবস্থা রয়েছে।

ডিএসসিসি মেয়র জানান, মহিলাদের বের হওয়ার জন্য আলাদা গেটের ব্যবস্থা করা হয়েছে। সেই সঙ্গে নামাজ শেষে মুসল্লিরা বের হওয়ার সময় যেন কোনো হুড়োহুড়ি না হয়, সে জন্য পর্যাপ্ত বের হওয়ার পথও আমরা রেখেছি। ঝড়-বৃষ্টি হলে যেন ভেতরে পানি ঢুকতে না পারে সে জন্য আমরা ত্রিপল দিয়ে ঘিরেছি পুরোটাই।

জাতীয় ঈদগাহ ময়দানের সার্বিক প্রস্তুতি পরিদর্শনকালে অন্যদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026