1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার

দেশের অর্ধেকের বেশি এলাকায় দাবদাহ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ১৯৪ বার দেখা হয়েছে

রাজধানীর আকাশ থেকে মেঘ বিদায় নিয়েছে তিন দিন হলো। ফলে ধারাবাহিকভাবে ঢাকায় গরম বাড়ছে। গতকাল বুধবারের তুলনায় আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ঢাকার তাপমাত্রা দুই ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। স্বাভাবিকের তুলনায় এ তাপমাত্রা প্রায় তিন ডিগ্রি সেলসিয়াস বেশি।

আবহাওয়া অধিদপ্তর এসব তথ্য জানিয়ে বলেছে, আজ দুপুর নাগাদ ঢাকায় তাপপ্রবাহ বয়ে যাওয়া শুরু হতে পারে। একই সঙ্গে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগ এবং ভোলা, পটুয়াখালী, রাজশাহী ও পাবনার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ শুরু হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, আজ দেশের অর্ধেকের বেশি এলাকা দিয়ে তাপপ্রবাহ বয়ে যাবে। এতে আজ ও কাল গরমের দাপট থাকতে পারে। এরপর দেশের বিভিন্ন স্থানে মেঘ বেড়ে বৃষ্টি শুরু হতে পারে। ফলে আগামী শনিবার থেকে দাবদাহের দাপট আবার কমতে শুরু করবে। শনিবার থেকে বিশেষ করে রাজশাহী, রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।

জানতে চাইলে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল আলম প্রথম আলোকে বলেন, দুদিন ধরে আকাশে মেঘ কম। ফলে সূর্য সরাসরি তাপ দিচ্ছে। বেশি সময় নিয়ে তাপ দিচ্ছে। এ কারণে গরম বাড়ছে। আজ দিনের বাকি সময় তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বেড়ে রাজধানীসহ দেশের অর্ধেকের বেশি এলাকা দিয়ে তাপপ্রবাহ হতে পারে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026