1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে

মানব পাচারে শহিদের আয় ৩৮ কোটি

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ২০৬ বার দেখা হয়েছে

কুয়েতে সাজাপ্রাপ্ত লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য কাজী শহিদ ইসলামের (পাপুল) বিরুদ্ধে মানব পাচারের মাধ্যমে ৩৮ কোটি ২২ লাখ টাকা আয়ের তথ্য পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সিআইডি কর্মকর্তারা বলছেন, কুয়েতি কর্তৃপক্ষের কাছ থেকে তথ্য পাওয়া গেলে তাঁর অবৈধ অর্থের পরিমাণ আরও বাড়তে পারে।

মানব পাচার ও অর্থ পাচারের অভিযোগে ২০২০ সালের ৬ জুন শহিদ ইসলামকে গ্রেপ্তার করে কুয়েত পুলিশ। পরের বছর ফেব্রুয়ারিতে দেশটির একটি আদালত তাঁকে চার বছরের কারাদণ্ড দেন। পরে দেশটির সর্বোচ্চ আদালত সেই সাজা বাড়িয়ে সাত বছর করেন। এখনো কুয়েতের কারাগারে বন্দী আছেন বাংলাদেশের সাবেক এই সংসদ সদস্য।

শহিদ ইসলাম কুয়েতে গ্রেপ্তার হওয়ার পর ২০২০ সালের ৭ জুলাই ঢাকার মতিঝিল থানায় তাঁর বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ আইনে একটি মামলা হয়। কাছাকাছি সময় পল্টন থানায় তাঁর বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে আরেকটি মামলা হয়। এই মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক মেহেদী মাকসুদ প্রথম আলোকে বলেন, তদন্তে এখন পর্যন্ত শহিদ ইসলামের বিরুদ্ধে ৩৮ কোটি ২২ লাখ ৪০ হাজার ৫৬৭ টাকা অপরাধলব্ধ আয়ের তথ্য পাওয়া গেছে। তিনি ঘনিষ্ঠজনদের নিয়ে এই অর্থ অর্জন করেন। এদের ব্যাংক হিসাবে ২০২০ সালের নভেম্বর পর্যন্ত ৩৫৫ কোটি ৮৬ লাখ ২৯ হাজার ৬৭ টাকার লেনদেন হয়েছে। এই টাকার প্রধান উৎস মানব পাচারের মাধ্যমে অর্জিত অপরাধলব্ধ আয়।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026