1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ফিফা র‍্যাঙ্কিংয়ের সেরা দশে উন্নতি কেবল পর্তুগালেরই আন্তর্জাতিক বিরতি: মেসির বিদায়, রোনালদোর নির্বাসন থেকে বাংলাদেশের দুর্দশা বাংলাদেশের অটোমোবাইল শিল্পে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল টয়োটা সুপ্রিম কোর্টে রাতে প্রবেশে কড়াকড়ি আরোপ বাংলাদেশ-সিঙ্গাপুর বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আলোচনা সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নারীসহ ৩ বিদেশির মৃত্যু, আহত ৩৬ নড়িয়ার ওসিকে হুমকির অভিযোগ, বিএনপি নেতা সাগর বহিষ্কার বগা আমার গাড়িতে উঠেছে প্রমাণ করুন, রাজনীতি ছেড়ে দেব: মেয়র শাহাদাত ‘বগা সিটি করপোরেশনে এসেছিল- প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেব’ রেখে গেছ অমর ইতিহাস: মেসির বিদায়ে রোনালদোর শ্রদ্ধার্ঘ্য | Boishakhi Online

বাজারে ক্রেতা কম, দাম চড়া

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ১৫৮ বার দেখা হয়েছে

ঈদের আগে বেড়ে যাওয়া ব্রয়লার মুরগি, গরুর মাংস ও সবজির দাম গতকাল পর্যন্ত কমেনি। বরং ঈদের পরে কয়েক দিনে নতুন করে বেড়েছে আলু ও পিঁয়াজের দাম। পাশাপাশি ঊর্ধ্বমুখী রয়েছে নানা পদের সবজির দামও। গতকাল রাজধানীর বিভিন্ন বাজারে এ চিত্র দেখা গেছে।

বাজারে গিয়ে দেখা যায়, প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২৪০-২৬০ টাকা দরে। এদিকে ঈদের এক সপ্তাহ আগে গরুর মাংসের দাম সাড়ে ৭০০ থেকে ৮০০ টাকায় ঠেকে। এখন চাহিদা কমলেও কমেনি দাম। বিক্রি হচ্ছে আগের দামেই। রায়েরবাগ বাজারের মাংস বিক্রেতা বিল্লাল হোসেন বলেন, মাংসের দাম এখনো বাড়তি রয়েছে। এ দেশে একবার দাম বাড়লে আর কমানো যায় না। এখনো ঈদের আগের মতো গরুর দাম রয়েছে। অন্যদিকে ঈদের পরে মানভেদে প্রতি কেজি পিঁয়াজে ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়। পাইকারি বাজারে বিক্রি হয় ৩৬ থেকে ৪২ টাকা কেজি দরে। আলুর দাম ৫-৭ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৩০-৩৫ টাকা কেজিতে। আলু ও পিঁয়াজ ব্যবসায়ীরা বলছেন, ঈদ শেষে আমদানি ও পাইকারি বাজারের কার্যক্রম স্বাভাবিক না হওয়ায় আড়তে মালের সংকট রয়েছে। আবার সব দোকান না খোলায় পাইকারও কম। সেজন্য পণ্যের দাম বেশি। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, শসা ও বেগুন বিক্রি হচ্ছে ৬০-৮০ টাকায়। কাঁচা মরিচ ৮০-৯০ টাকা, করলা ৬০-৬৫, ঝিঙা-পটোল ও চিচিঙ্গা ৫০-৭০, টমেটো ৪৫-৫০, পেঁপে ৫৫-৬০, গাজর ৮০-১২০ ও কচুর লতি কেজি বিক্রি হচ্ছে ৬০ টাকায়।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026