1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ফিফা র‍্যাঙ্কিংয়ের সেরা দশে উন্নতি কেবল পর্তুগালেরই আন্তর্জাতিক বিরতি: মেসির বিদায়, রোনালদোর নির্বাসন থেকে বাংলাদেশের দুর্দশা বাংলাদেশের অটোমোবাইল শিল্পে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল টয়োটা সুপ্রিম কোর্টে রাতে প্রবেশে কড়াকড়ি আরোপ বাংলাদেশ-সিঙ্গাপুর বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আলোচনা সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নারীসহ ৩ বিদেশির মৃত্যু, আহত ৩৬ নড়িয়ার ওসিকে হুমকির অভিযোগ, বিএনপি নেতা সাগর বহিষ্কার বগা আমার গাড়িতে উঠেছে প্রমাণ করুন, রাজনীতি ছেড়ে দেব: মেয়র শাহাদাত ‘বগা সিটি করপোরেশনে এসেছিল- প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেব’ রেখে গেছ অমর ইতিহাস: মেসির বিদায়ে রোনালদোর শ্রদ্ধার্ঘ্য | Boishakhi Online

বিধিমালা বদলাচ্ছে বাণিজ্য সংগঠন করা আর সহজ হবে না তিন দশক পর আবার নতুন বিধিমালা হচ্ছে। এর খসড়ায় এফবিসিসিআইয়ের পরিচালক ৮০ থেকে কমিয়ে ৬৮ করার কথা বলা হয়েছে।

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ১৪২ বার দেখা হয়েছে

চাইলেই আর বাণিজ্য সংগঠন করা যাবে না। এ জন্য অনেক কঠিন শর্ত পূরণ করতে হবে। কারণ, নতুন বাণিজ্য সংগঠন বিধিমালা এভাবেই করা হচ্ছে। এতে কঠিন শর্ত থাকছে, যা পূরণ করে তবেই বাণিজ্য সংগঠন করতে হবে।

প্রায় তিন দশক পর বাণিজ্য মন্ত্রণালয় একটু কঠিনভাবেই বাণিজ্য সংগঠন বিধিমালার খসড়া তৈরি করেছে। এর ওপর এখন মতামত নেওয়া হচ্ছে। বিদ্যমান বিধিমালা ও নতুনটির খসড়া তুলনা করে দেখা গেছে, এবারে অনেক শর্ত পূরণের কথা বলা হয়েছে, যা আগে ছিল না।

দেশে এখন বাণিজ্য সংগঠন বিধিমালা, ১৯৯৪ কার্যকর রয়েছে। এটি করা হয় ১৯৮৫ সালের বিধিমালা বাতিল করে। উভয় বিধিমালাই করা হয় ১৯৬১ সালের বাণিজ্য সংগঠন অধ্যাদেশের ভিত্তিতে। সেই অধ্যাদেশ বাতিল করে ২০২২ সালে নতুন বাণিজ্য সংগঠন আইন প্রণয়ন করে সরকার। এ আইনের ভিত্তিতেই নতুন বিধিমালা করা হচ্ছে।

বিধিমালার খসড়া অনুযায়ী বাণিজ্য সংগঠন করতে কমপক্ষে ১১টি সমজাতীয় ব্যবসা-বাণিজ্য ও শিল্পের প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠানকে একত্রে নামের ছাড়পত্রের জন্য বাণিজ্য সংগঠন মহাপরিচালকের কাছে আবেদন করতে হবে। সমজাতীয় প্রতিষ্ঠানের মধ্যে লিমিটেড কোম্পানি, এক ব্যক্তির কোম্পানি এবং অংশীদারি প্রতিষ্ঠান তিনটেই থাকতে পারবে। নামের ছাড়পত্রের মেয়াদ থাকবে ছয় মাস।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026