1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার

এবার মদ্যপ অবস্থায় ধরা পড়লেন এয়ার ইন্ডিয়ার পাইলট

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১২ নভেম্বর, ২০১৮
  • ২০০ বার দেখা হয়েছে

বিমান চালানোর আগে জানা গেল পাইলট মদ্যপ।

রোববার বিকালে দিল্লি বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে এয়ার ইন্ডিয়ার এআই-১১১ বিমানটি আকাশে উড্ডয়নের ঠিক আগমুহূর্তে ধরা পড়ে যে, বিমানচালক মদ্যপ। খবর এনডিটিভি।

ভারতীয় সংবাদমাধ্যমটিতে প্রকাশ, বেলা ২ট ৪৫ মিনিটে বিমানবন্দর ছেড়ে যাওয়ার কথা ছিল বোয়িংটির।

পরপর দুবার ব্রেথ অ্যানালাইজার টেস্টে অকৃতকার্য হন এর পাইলট অরবিন্দ কাঠপালিয়া।

কর্তব্যরত মেডিকেল অফিসার জানান, পাইলট একটু আগে অ্যালকোহল পান করেছেন। তিনি বিমান চালানোর জন্য ফিট নন। এর পর মদ্যপ পাইলটকে দায়িত্ব থেকে সরিয়ে অন্য একজন পাইলটকে তার স্থলাভিষিক্ত করা হয়। তবে এ ঘটনায় বিমানটি নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর উড্ডয়ন করে।

এনডিটিভি আরও জানিয়েছে, অভিযুক্ত পাইলটের রক্ত পরীক্ষা করেও তাতে উচ্চমাত্রার অ্যালকোহলের উপস্থিতি পাওয়া গেছে।

পাইলট অরবিন্দ কাঠপালিয়ার ব্লাড টেস্ট রিপোর্ট। ছবি: এনডিটিভি

এর আগেও পাইলট অরবিন্দ কাঠপালিয়াকে বিমান চালানোর আগে মদ্যপ অবস্থায় পাওয়া গেছে বলে জানিয়েছে ডাইরেক্টর জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ)।

সে ঘটনায় তাকে তিন মাসের জন্য সাসপেন্ড করা হয়েছিল।

আজ সোমবার কাঠপালিয়ার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে ডিজিসিএ।

উল্লেখ্য, ডিজিসিএর এয়ারক্রাফট রুলের ২৪ নম্বর ধারা অনুযায়ী, বিমান ওড়ানোর ১২ ঘণ্টা আগে থেকে পাইলট ও ক্রু মেম্বারদের অ্যালকোহল নেয়া নিষিদ্ধ।

এ নিয়ম লঙ্ঘন করলে তিন মাসের জন্য ফ্লাইং লাইসেন্স বাতিল করা হয় পাইলটের।

একই অপরাধ আবার করলে পাইলটের ফ্লাইং লাইসেন্স সারাজীবনের জন্য বাতিল করে দেয়া হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026