1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ফিফা র‍্যাঙ্কিংয়ের সেরা দশে উন্নতি কেবল পর্তুগালেরই আন্তর্জাতিক বিরতি: মেসির বিদায়, রোনালদোর নির্বাসন থেকে বাংলাদেশের দুর্দশা বাংলাদেশের অটোমোবাইল শিল্পে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল টয়োটা সুপ্রিম কোর্টে রাতে প্রবেশে কড়াকড়ি আরোপ বাংলাদেশ-সিঙ্গাপুর বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আলোচনা সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নারীসহ ৩ বিদেশির মৃত্যু, আহত ৩৬ নড়িয়ার ওসিকে হুমকির অভিযোগ, বিএনপি নেতা সাগর বহিষ্কার বগা আমার গাড়িতে উঠেছে প্রমাণ করুন, রাজনীতি ছেড়ে দেব: মেয়র শাহাদাত ‘বগা সিটি করপোরেশনে এসেছিল- প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেব’ রেখে গেছ অমর ইতিহাস: মেসির বিদায়ে রোনালদোর শ্রদ্ধার্ঘ্য | Boishakhi Online

আবারো সয়াবিন তেলের মূল্যবৃদ্ধির ঘোষণা ব্যবসায়ীদের ছয় মাসে আন্তর্জাতিক বাজারে কমেছে ২৯% দেশে বেড়েছে ৯ শতাংশ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ১৪৪ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক বাজারে ২০২২ সালের অক্টোবরে প্রতি টন সয়াবিন তেলের দাম ছিল ১ হাজার ৫৭৫ ডলার ৯০ সেন্ট। বর্তমানে তা নেমে এসেছে ১ হাজার  ১১৩ ডলার ১৯ সেন্টে। ইনডেক্স মুন্ডির এ হিসাব অনুযায়ী, গত ছয় মাসে আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের দাম কমেছে ২৯ দশমিক ৩৬ শতাংশ।

যদিও এ সময় দেশের বাজারে ভোজ্যতেলের দাম বেড়েছে। গতকালই প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯৯ টাকা ও খোলা সয়াবিনের দাম ১৭৬ টাকা নির্ধারণের ঘোষণা দিয়েছে ভোজ্যতেল উৎপাদনকারীদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।

সংগঠনটির এ-সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে ৫ লিটারের সয়াবিন তেলের দাম ৯৬০ টাকা নির্ধারণের কথাও জানানো হয়। ছয় মাস আগেও দেশে সয়াবিন তেলের পাঁচ লিটারের বোতলের ব্যবসায়ী ঘোষিত দাম ছিল ৮৮০ টাকা। সে হিসেবে ছয় মাসের ব্যবধানে দেশের বাজারে সয়াবিন তেলের দাম বেড়েছে ৯ শতাংশের বেশি।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026