1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে

১২০ কোটি টাকার ক্রিস্টালমেথ জব্দ, আটক ৪

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৭ মে, ২০২৩
  • ২৪৬ বার দেখা হয়েছে

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ার পালংখালী থেকে ২৪ কেজি ২০০ গ্রাম ক্রিস্টালমেথ (আইস) এর চালান জব্দ করেছে র‌্যাব। এসময় আটক করা হয় চারজনকে। জব্দকৃত এই মাদকের আনুমানিক বাজার মূল্য ১২০ কোটি টাকা।

রোববার (৭ মে) দুপুর ১২টার দিকে র‌্যাব-১৫ এর কক্সবাজার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বাহিনীটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান।

আটককৃতরা হলেন- ইমরান ওরফে ইরান মাঝি (৩৩), রুবেল ওরফে ডাকাত রুবেল (২৬), আলাউদ্দিন (৩৫) ও জয়নাল আবেদীন ওরফে কালাবদা। এদের মধ্যে আলাউদ্দিন চাকরিচ্যুত পুলিশ সদস্য।

খন্দকার আল মঈন বলেন, মিয়ানমার থেকে চা পাতার বস্তায় করে ক্রিস্টালমেথ বাংলাদেশে আনা হচ্ছিল। গোপন খবরের ভিত্তিতে রোববার ভোররাতে পালংখালীর শফিউল্লাহ কাটা এলাকায় অভিযান চালানো হয়। পরে ক্রিস্টালমেথ জব্দ করার পাশাপাশি আটক করা হয় চারজনকে।

তিনি আরও বলেন, আলাউদ্দিন মাদক পরিবহণের কারণেই বাংলাদেশ পুলিশ থেকে চাকরিচ্যুত হন। এরপরও সীমান্ত এলাকা দিয়ে তিনি পুনরায় মাদক কারবার চালিয়ে আসছিলেন। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। পরে তাদের উখিয়া থানায় হস্তান্তর করা হবে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে র‌্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল সাইফুল ইসলাম সুমন, সহকারী পরিচালক এএসপি সাইদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026