1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে

ভয়ংকর মাদক আইসে নতুন বিপদ ইয়াবার চেয়ে ক্ষতিকর আইস। চিকিৎসকেরা বলছেন, আইস সেবনে নিদ্রাহীনতা, স্মৃতিবিভ্রম, মস্তিষ্কবিকৃতিসহ নানা সমস্যা দেখা দেয়।

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১০ মে, ২০২৩
  • ২০১ বার দেখা হয়েছে

মিয়ানমার সীমান্ত দিয়ে ইয়াবার প্রবেশ ঠেকানো এবং দেশের ভেতরে এই মাদকের বেচাকেনা বন্ধে এক দশক ধরেই হিমশিম অবস্থা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর। এর মধ্যেই নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে ভয়ংকর মাদক আইস। এই মাদক ক্রিস্টাল ম্যাথ নামেও পরিচিত, যা ইয়াবার চেয়ে ক্ষতিকর।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা বলছেন, দেশে আইসের চাহিদা তৈরি হওয়ায় চোরাই পথে বিপুল পরিমাণে এই মাদক দেশে আসছে। মূলত ইয়াবা ব্যবসায়ীরাই চোরাই পথে মিয়ানমার থেকে এই মাদক নিয়ে আসছেন।

চলতি বছরের প্রথম ৪ মাসে দেশে ৬৬ কেজি আইস বা ক্রিস্টাল ম্যাথ উদ্ধার হয়েছে। এই তথ্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি)। সরকারি এই সংস্থা বলছে, ২০১৯ সালের শুরুর দিকেও দেশে অপ্রচলিত মাদক ছিল আইস। তবে এখন এটি অপ্রচলিত কোনো মাদক নয়। ঢাকা, চট্টগ্রামসহ বিভাগীয় ও জেলা শহরের মাদকসেবীরা আইসের প্রতি ঝুঁকছে। শুরুতে ‘পরীক্ষামূলকভাবে’ ইয়াবার চালানের সঙ্গে অল্প পরিমাণে আইস আসত। এখন আইস আনতে বিপুল টাকা খরচ করছেন ইয়াবার কারবারিরা। কারণ, ইয়াবার চেয়ে এই মাদক বিক্রি করলে কারবারিদের লাভ বেশি।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026