1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে

সরকারি সার আত্মসাৎ, ১১৬৩ কোটি টাকা পাওনা আদায়ে মামলা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৭ মে, ২০২৩
  • ২০৬ বার দেখা হয়েছে

সরকারিভাবে আমদানি করা রাসায়নিক সার আত্মসাৎ করায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স পোটন ট্রেডার্সের বিরুদ্ধে ১ হাজার ১৬৩ কোটি টাকা পাওনা দাবি করে মানি স্যুট (অর্থ আদায়) মামলা করেছে সরকারি প্রতিষ্ঠান রসায়নিক শিল্প সংস্থা (বিসিআইসি)। গত ২৮ মার্চ ঢাকার পঞ্চম যুগ্ম জেলা জজ আদালতে মামলাটি করা হয়।
বিসিআইসির দুটি তদন্তে উঠে এসেছে, বন্দর থেকে খালাসের পর পরিবহনের দায়িত্বে থাকা পোটন ট্রেডার্স ৭২ হাজার মেট্রিক টন রাসায়নিক সার গুদামে পৌঁছে না দিয়ে তা আত্মসাৎ করে। এতে সরকারের ৫৮২ কোটি টাকা আর্থিক ক্ষতি হয়। তদন্ত প্রতিবেদনে অর্থ আত্মসাতের বিষয়টি উঠে আসার পর আদালতে মামলাটি করা হয়।

বিসিআইসির পক্ষে আইনজীবী মোল্লা কিসমত হাবিব প্রথম আলোকে বলেন, বিসিআইসির সঙ্গে ঠিকাদারি প্রতিষ্ঠান পোটন ট্রেডার্সের চুক্তিতে উল্লেখ আছে, সার খালাসের পর সেটি পৌঁছে দিতে না পারলে আর্থিক ক্ষতির দ্বিগুণ অর্থ পরিশোধ করতে হবে। এ কারণেই আর্থিক ক্ষতির দ্বিগুণ দাবি করে মানি স্যুট মামলা করা হয়েছে।
মেসার্স পোটন ট্রেডার্স সাবেক সংসদ সদস্য কামরুল আশরাফ খানের (পোটন) মালিকানাধীন প্রতিষ্ঠান। সার ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের (বিএফএ) সভাপতি তিনি। সংশ্লিষ্ট অনেকের দাবি, তিনিই মূলত দেশে সারের ব্যবসা নিয়ন্ত্রণ করেন।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026