1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে

যত অভিযোগ জাহাঙ্গীরের বিরুদ্ধে

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ২৩৪ বার দেখা হয়েছে
গাজীপুরের বরখাস্তকৃত সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের বেপরোয়া আচরণ ও বিতর্কমূলক কর্মকা- যেন থামছেই না। দল থেকে প্রথমে স্থায়ী বহিষ্কারের পর এবার দীর্ঘদিনের জীবনসঙ্গী স্ত্রীও তাকে তালাক দিয়েছেন। মারধর ও অত্যাচার সহ্য করতে না পেরে তাকে তালাক দেওয়ার কথা বলেন স্ত্রী। এখন স্থানীয় নেতাকর্মীরাও তার কাছ থেকে দূরে সরে যাচ্ছেন। শুধু বেপরোয়া আচরণ ও কর্মকাণ্ডই নয়, তার অনিয়ম ও দুর্নীতির ফিরিস্তিও যেন শেষ হওয়ার নয়। দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ইতিমধ্যে অভিযোগ-সংক্রান্ত বেশ কিছু নথিপত্র সংগ্রহ করেছে সংস্থাটি। অভিযোগের বিষয়ে বক্তব্য জানাতে আগামী ২১ ও ২২ মে দুদকে হাজির হতে তাকে তলব করা হয়েছে। দুদকসহ গাজীপুর-সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
যে কারণে তলব করেছে দুদক : দুদক সচিব মো. মাহবুব হোসেন বুধবার বিকালে রাজধানীর সেগুনবাগিচায় সংস্থার প্রধান কার্যালয়ে এক ব্রিফিংয়ে বলেন, হাইকোর্টের নির্দেশনার পরিপ্রেক্ষিতে জাহাঙ্গীর আলমের বিষয়ে ২০২০ সালের একটি অভিযোগ ও ২০২২ সালের আরেকটি অভিযোগ নিয়ে অনুসন্ধান শুরু করে দুদক। অভিযোগ-সংশ্লিষ্ট বিষয়ে এরই মধ্যে অনেকের বক্তব্য নেওয়া হয়েছে। অনেক কাগজপত্রও সংগ্রহ করা হয়েছে। অনুসন্ধানের শেষ পর্যায়ে এসে তার (জাহাঙ্গীর আলম) বক্তব্য প্রয়োজন। এ কারণে তাকে তলব করা হয়েছে।  এর সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই।

তলবি নোটিসে যা বলা হয়েছে : দুদক সূত্রে জানা যায়, জাহাঙ্গীর আলমকে দেওয়া নোটিসে বলা হয়েছেÑতার বিরুদ্ধে বিভিন্ন উন্নয়ন প্রকল্প থেকে অনিয়মের মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ এবং ভুয়া ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা লেনদেনের অভিযোগ রয়েছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালতের নির্দেশনার আলোকে অনুসন্ধান কার্যক্রম নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার বাধ্যবাধকতা রয়েছে। এ কারণে নিয়মিত অনুসন্ধান কার্যের অংশ হিসেবে আগামী ২১ ও ২২ মে সকাল ১০টায় দুদকের প্রধান কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে অভিযোগের বিষয়ে বক্তব্য দিতে বলা হয়।বিস্তারিত
s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026