1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ফিফা র‍্যাঙ্কিংয়ের সেরা দশে উন্নতি কেবল পর্তুগালেরই আন্তর্জাতিক বিরতি: মেসির বিদায়, রোনালদোর নির্বাসন থেকে বাংলাদেশের দুর্দশা বাংলাদেশের অটোমোবাইল শিল্পে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল টয়োটা সুপ্রিম কোর্টে রাতে প্রবেশে কড়াকড়ি আরোপ বাংলাদেশ-সিঙ্গাপুর বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আলোচনা সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নারীসহ ৩ বিদেশির মৃত্যু, আহত ৩৬ নড়িয়ার ওসিকে হুমকির অভিযোগ, বিএনপি নেতা সাগর বহিষ্কার বগা আমার গাড়িতে উঠেছে প্রমাণ করুন, রাজনীতি ছেড়ে দেব: মেয়র শাহাদাত ‘বগা সিটি করপোরেশনে এসেছিল- প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেব’ রেখে গেছ অমর ইতিহাস: মেসির বিদায়ে রোনালদোর শ্রদ্ধার্ঘ্য | Boishakhi Online

অস্থির বাজার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর হোন

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৯ মে, ২০২৩
  • ১৭৮ বার দেখা হয়েছে

নিত্যপণ্যের বাজার অস্থির হতে হতে এখন এমন পর্যায়ে এসেছে যে, এখন বাজারে গিয়ে টাকাওয়ালারা হিমশিম খাচ্ছেন। চোখের নিমেষে বদলে যাচ্ছে বাজার পরিস্থিতি। করোনার পরে মানুষের অর্থনীতি দাঁড়াতে না দাঁড়াতেই একের পর এক সংকটে পণ্য মূল্য বাড়তে থাকে। প্রথমে সয়াবিন দিয়ে শুরু হয় বিশ্ববাজারে দাম বাড়ার কারণে। তারপর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ববাজারের দ্রব্যমূল্য বাড়ায় আমাদের দেশেও দ্রব্যমূল্য বাড়তেই থাকে।

সরকার যদিও বারবার বলেছে বাজার নিয়ন্ত্রণের কথা কিন্তু কখনো নিয়ন্ত্রণ হয়নি। বরং চেনা বাজার অপরিচিত হয়ে যাচ্ছে প্রতিদিন। সবশেষে গত রমজানে বাজার নিয়ন্ত্রণে সরকারের ব্যাপক প্রস্তুতির কথা শোনা গেলেও কাজের কাজ কিছু হয়নি। বরং দাম বাড়তে বাড়তে এত দূরে চলে এসেছে এই বাড়ার কারণ খুঁজে পাচ্ছে না জনগণ।

 

 

বারবার বিশ্ববাজারের মূল্যবৃদ্ধির কথা বলে দাম বাড়ালেও বিশ্ববাজারে দাম কমলে আমাদের দেশে কমে না। তাছাড়া বিশ্ববাজারে যেসব পণ্যের দাম বাড়ে তার দাম না হয় বাড়ল, কিন্তু দেশীয় পণ্যের বাজার মূল্য কেন বাড়ে? সে প্রশ্নের উত্তর কে দেবে? সম্প্রতি চালের বাজার কিছুটা স্থিতিশীলতা থাকলেও বেসামাল দামে তেল, চিনি, পেঁয়াজ, আদা, মসলা, সবজি মাছ, মাংস, ডিম- কোনো কিছুতেই এখন আর হাত ছোঁয়ানো যাচ্ছে না। দামের এই ঊর্ধ্বগতির কারণে যিনি রোজ বাজার করতেন, তিনি যাচ্ছেন চারদিন অন্তর, কেউ সাতদিন।বিস্তারিত

 

 

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026