1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে

নির্বাচনে যাওয়া আন্দোলনের অংশ: ফখরুল

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২০ নভেম্বর, ২০১৮
  • ২৮৩ বার দেখা হয়েছে

নির্বাচনে সব অস্ত্র নিয়ে মাঠে নামার আহ্বান জানিয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সেই অস্ত্র হলো ভোটের অস্ত্র। প্রতিরোধের দেয়াল তৈরির বিকল্প নেই। জনগণকে সঙ্গে নিয়ে ভোটকেন্দ্রে আসতে হবে। জনগণের শক্তি দিয়ে অবাধ নির্বাচন দিতে বাধ্য করতে হবে। প্রতিরোধ তৈরি করতে হবে। এটা বাঁচা-মরার সংগ্রাম। আপনারা পালিয়ে না বেরিয়ে গ্রামে যান। নির্বাচনে যাওয়া আন্দোলনের অংশ।

মঙ্গলবার বিকেলে সুপ্রিমকোর্ট অডিটোরিয়ামে তারেক রহমানের ৫৪তম জন্মদিন উপলক্ষে বিএনপি আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, নির্বাচনের দিন শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব। বুকে বুক বেঁধে লড়াই করব। ৩০ ডিসেম্বরের পর থেকে দেশে স্বাধীন মানুষের পতাকা উড়বে।

সরকার প্রচণ্ড ভয় পেয়ে ইন্টারনেট, স্কাইপ বন্ধ করেছে মন্তব্য করে বিএনপি মহাসচিব প্রশ্ন রেখে বলেন, কতটুকু দেউলিয়া হলে তারা আমাদের প্রতীক ধানের শীষ নিয়ে রিট করে।

বিএনপি মহাসচিব আরো বলেন, তারেক রহমান নেতা-কর্মীদের বলেছেন, নির্বাচনের দিনকে বিপ্লবের দিনে পরিণত করতে। নেতাকর্মীরাও ওয়াদা দিয়েছেন, সর্বশক্তি দিয়ে আমরা লড়াই করব। এই নির্বাচনের মাধ্যমেই তারেক রহমানকে ফিরিয়ে আনতে হবে। আমরা খুব কঠিন সময়ে আছি। ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে তিন বছরের দণ্ড দিয়েছে। আমরা দশ বছর ধরে চেষ্টা করছি। শেষ চেষ্টা ৩০ ডিসেম্বর।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026