1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আমেরিকান তরুণদের মধ্যে প্রিমিয়ার লিগের দর্শকসংখ্যা বেড়েছে ‘২০ শতাংশ’ মক্কা চুক্তির অধীনে সৌদি আরবে সেনা মোতায়েন করবে তুরস্ক, পাকিস্তান এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একই স্থানে দুই দুর্ঘটনা, নিহত ১ নোবেল ইতিহাসে ক্যুরি পরিবারের অনন্য রেকর্ড শাহজালালে ৩ যাত্রীর ব্যাগ থেকে ৬৩১ কার্টন সিগারেট জব্দ জোয়ারের সঙ্গে শ্বাসরুদ্ধকর লড়াই করে টিকে থাকে সুন্দরবনের বন্যপ্রাণীরা দেশের ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক বিদায়ী ম্যাচে মেসির সামনে বিশ্ব রেকর্ডের হাতছানি

ইন্টারনেট ছাড়া যেভাবে গুগল ম্যাপ ব্যবহার করা যায়

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৮ মে, ২০২৩
  • ১৬৫ বার দেখা হয়েছে

গুগল ম্যাপ এখন অত্যন্ত জরুরি অ্যাপ। নিত্যদিনের চলাচলে এর ব্যবহারও বেড়েছে। নিজ দেশে তো বটেই, বিদেশ ভ্রমণের এটি খুবই কার্যকর। স্মার্টফোন ও গুগল ম্যাপ থাকলে সহজেই যে কোনো জায়গা খুঁজে পাওয়া যায়। অবস্থান, দূরত্ব ও সেখানে পৌঁছতে কোন পরিবহনে কত সময় লাগবে, এমনকি সেখানে যাওয়ার কতগুলো রাস্তা আছে সবই জানান দেয় গুগল ম্যাপ।

সাধারণত ইন্টারনেটের মাধ্যমে অ্যাপটি ব্যবহার করা হয়। তবে অফলাইনেও এটি ব্যবহার করা যাবে। সেক্ষেত্রে প্রথমেই সেলফোনে থাকা গুগল ম্যাপ অ্যাপটি চালু করতে হবে। এরপর অ্যাপের ডান দিকের কোনায় থাকা প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে। সেখানে অফলাইন ম্যাপ নির্বাচন করতে হবে। নির্বাচনের পর Select Your Own Map অপশনে ক্লিক করতে হবে। অপশনের ভিতরে প্রবেশ করে যে এলাকার ম্যাপ ডাউনলোড করা প্রয়োজন সেটি নির্বাচন করে নিতে হবে।

এরপর এখানে থেকে জুম ইন বা জুম আউট করে পছন্দের অঞ্চলটি নির্বাচন করতে হবে। নির্বাচন শেষে ডাউনলোড অপশনে ট্যাপ করতে হবে। স্ক্রিনের নিচে ডাউনলোড বাটন দেখা যাবে। ম্যাপের অংশ নির্বাচন হয়ে গেলেই ডাউনলোড অপশনে ক্লিক করুন। এরপর অফলাইনে ডাউনলোড করা ম্যাপটি খুব সহজে ফোনে খুঁজে দেখা যাবে। একই সঙ্গে ম্যাপের আকারও জানানো হবে ব্যবহারকারীকে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026