1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মেসিকে শুভেচ্ছা জানিয়ে যা বললেন রোনালদো অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইন ২০২৬: বিদেশনির্ভরতা ও চিকিৎসা ব্যয় কমার আশা মাগুরায় কুমড়ো ফুল বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন গৃহিণীরা মেসির বিদায়ী পোস্টের কমেন্টে যা লিখলেন রোনালদো দ্বিপক্ষীয় বাণিজ্যের বাধা দূর করতে আলোচনায় বসছে ঢাকা-দিল্লি ফিফা র‍্যাঙ্কিংয়ের সেরা দশে উন্নতি কেবল পর্তুগালেরই আন্তর্জাতিক বিরতি: মেসির বিদায়, রোনালদোর নির্বাসন থেকে বাংলাদেশের দুর্দশা বাংলাদেশের অটোমোবাইল শিল্পে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল টয়োটা সুপ্রিম কোর্টে রাতে প্রবেশে কড়াকড়ি আরোপ বাংলাদেশ-সিঙ্গাপুর বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আলোচনা

প্রস্তাবিত বাজেট আইএমএফের শর্ত বাস্তবায়ন ছাড়া কিছুই না: মির্জা ফখরুল

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৭ জুন, ২০২৩
  • ১৩২ বার দেখা হয়েছে

২০২৩ ২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট আইএমএফের শর্ত বাস্তবায়ন বলে মন্তব্য করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘ঘোষিত বাজেট কল্পনাপ্রসূত ও উচ্চভিলাষী। আইএমএফের শর্ত বাস্তবায়ন ছাড়া এই বাজেট আর কিছুই নয়। সরকারের প্রস্তাবিত বাজেট বাস্তবতা বিবর্জিত ও লোক দেখানো। প্রস্তাবিত বাজেট সরকারের অর্থনৈতিক দুর্নীতির ধারাবাহিকতা রক্ষার ঘোষণা।’

বুধবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। এ সময় বাজেটে জিডিপির প্রবৃদ্ধি অর্জনের স্পষ্ট ব্যাখা নেই দাবি করে মির্জা ফখরুল বলেন, ‘উচ্চ মূল্যস্ফীতি মোকাবেলায় বাজেটে তেমন কোনও কার্যক্রম নেই।’

লিখিত বক্তব্যে বিএনপির মহাসচিব বলেন, ‘সরকার গত ১ জুন ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার যে বাজেট প্রস্তাব উপস্থাপন করেছে তা বর্তমান ফ্যাসিস্ট লুটেরা সরকারের অর্থনৈতিক দুর্নীতির ধারাবাহিকতা রক্ষার এক বার্ষিক ঘোষণাপত্র মাত্র। এই বাজেট কল্পনাবিলাসী, বাস্তবায়ন অযোগ্য এক উচ্চাভিলাষী বাজেট। এটা স্রেফ দুর্নীতিবাজ বর্তমান সরকারের আশ্রয়ে-প্রশ্রয়ে বিলিয়ন বিলিয়ন ডলার লুটের লক্ষ্যে প্রণীত অর্থ লুটেরাদের বাজেট।’বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026