1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মেসিকে শুভেচ্ছা জানিয়ে যা বললেন রোনালদো অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইন ২০২৬: বিদেশনির্ভরতা ও চিকিৎসা ব্যয় কমার আশা মাগুরায় কুমড়ো ফুল বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন গৃহিণীরা মেসির বিদায়ী পোস্টের কমেন্টে যা লিখলেন রোনালদো দ্বিপক্ষীয় বাণিজ্যের বাধা দূর করতে আলোচনায় বসছে ঢাকা-দিল্লি ফিফা র‍্যাঙ্কিংয়ের সেরা দশে উন্নতি কেবল পর্তুগালেরই আন্তর্জাতিক বিরতি: মেসির বিদায়, রোনালদোর নির্বাসন থেকে বাংলাদেশের দুর্দশা বাংলাদেশের অটোমোবাইল শিল্পে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল টয়োটা সুপ্রিম কোর্টে রাতে প্রবেশে কড়াকড়ি আরোপ বাংলাদেশ-সিঙ্গাপুর বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আলোচনা

১০ বছর পর প্রকাশ্য রাজনীতির সুযোগ জামায়াতের সমাবেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ২টায়

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১০ জুন, ২০২৩
  • ১২৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার (১০ জুন) দুপুর ২টায় এ সমাবেশ করবেন তারা।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আমিরে জামায়াত ডা: শফিকুর রহমানসহ জাতীয় নেতৃবৃন্দ ও ওলামায়ে কেরামের মুক্তি এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে এ সমাবেশের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ।

 

এর আগে গত ৫ জুন সমাবেশ করার জন্য অনুমতি চেয়ে ডিএমপিতে যান জামায়াতসমর্থক কয়েকজন আইনজীবী। ডিএমপিতে প্রবেশ করার আগে তাদেরকে আটক করে নিয়ে যায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অবশ্য দু’ঘণ্টা পর তাদেরকে ছেড়ে দেয় পুলিশ।

প্রায় ১০ বছর পর প্রকাশ্য সমাবেশ করার অনুমতি পেয়েছে জামায়াতে ইসলামী। যদিও দলটি বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে সমাবেশ করতে চেয়েছিল। তবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টি‌টিউশন মিলনায়তনে অনুমতি দেওয়া হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026