1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
টিভি ও অনলাইনে আজকের খেলা স্থানীয়দের দাবির মুখে সুনামগঞ্জে মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত মেসিকে গোল ‘উপহার দেবেন না’ বেনিন গোলরক্ষক শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত

ঢাবি অধিভুক্ত ৭ কলেজের বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা শনিবার

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ২২১ বার দেখা হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ‘কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট’- এর আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তিপরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জুন) অনুষ্ঠিত হবে ঢাবি অধিভুক্ত সাত কলেজের বিজ্ঞান ইউনিটের ভর্তিপরীক্ষা। রাজধানীর ১২টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

 

শুক্রবার (১৬ জুন) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাবির বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ।
তিনি বলেন, শনিবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত সাত কলেজের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে, পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে সকাল সাড়ে ১০ টার মধ্যে।

কেন্দ্রগুলো হলো— ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ, নটরডেম কলেজ, গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স (সাবেক হোম ইকনোমিক্স কলেজ), সিদ্ধেশ্বরী গার্লস স্কুল অ্যান্ড কলেজ, উইলস লিটর ফ্লাওয়ার স্কুল ও আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ।

ভর্তিপরীক্ষাকে কেন্দ্র করে সবধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, সবগুলো কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে শিক্ষার্থীরা কোনো ধরনের ভোগান্তি ছাড়াই পরীক্ষায় অংশ নিতে পারেন।

এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান শনিবার বেলা ১১ টায় ইডেন মহিলা কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026