1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে

চীনে রাসায়নিক কারখানার কাছে বিস্ফোরণে ২২ জনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৮ নভেম্বর, ২০১৮
  • ২৪৫ বার দেখা হয়েছে

চীনের উত্তরাঞ্চলে একটি রাসায়নিক কারখানার কাছে বুধবার শক্তিশালী বিস্ফোরণের পর সেখানে আগুন ধরে গেলে অন্তত ২২ জনের মৃত্যু ও আরো ২২ জন আহত হয়েছে। এই অঞ্চলেই ২০২২ সালের শীতকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে। স্থানীয় কর্তৃপক্ষ একথা জানায়।
বেইজিং থেকে প্রায় ২শ’ কিলোমিটার উত্তরপশ্চিমাঞ্চলে ঝাংজিয়াকোউ নগরীর হেবেই শেংহুয়া কেমিক্যাল কোম্পানির কাছে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর এএফপি’র।
স্থানীয় প্রচারণা বিভাগের সামাজিক যোগাযোগ মাধ্যম উইবোর অ্যাকাউন্টে বলা হয়, এই বিস্ফোরণে ছোটবড় ৫০টি ট্রাক পুড়ে গেছে।
এতে আরো বলা হয়, স্থানীয় সময় রাত ১২টা ৪১ মিনিটে এটি ঘটে। বিস্ফোরণের পর আহতদের হাসপাতালে নেয়া হয়েছে।
রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র সিজিটিএন পরিবেশিত খবরে পুড়ে যাওয়া ট্রাকগুলো ও দমকল কর্মীদের কাজ করতে দেখা গেছে।
বিস্ফোরণে কারখানার কোন ক্ষতি হয়েছে কিনা তা জানা যায়নি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026