1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আজ থেকে আপিল শুরু

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩ ডিসেম্বর, ২০১৮
  • ২৬৯ বার দেখা হয়েছে

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা মনোনয়ন ফিরে পেতে আজ সোমবার থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত নির্বাচন কমিশনে (ইসি) আপিল করতে পারবেন। প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) নেতৃত্বে গঠিত আপিল কর্তৃপক্ষ ৬ থেকে ৮ ডিসেম্বর আপিল আবেদনের শুনানি শেষে সিদ্ধান্ত জানাবে।

ইসির নির্বাচন পরিচালনা শাখার যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান জানান, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তে সংক্ষুব্ধ ব্যক্তিরা প্রধান নির্বাচন কমিশনার বরাবর আপিল আবেদন দাখিল করতে পারবেন। এ ক্ষেত্রে নির্বাচন কমিশনই আপিল কর্তৃপক্ষের ভূমিকা পালন করবেন।

এর আগে ইসি সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের বলেন, আপিল কর্তৃপক্ষের সিদ্ধান্তে যদি প্রার্থীরা সন্তুষ্ট না হন তাহলে সংক্ষুব্ধ ব্যক্তি আদালতেও যেতে পারবেন।

রবিবার সারাদেশে মনোনয়নপত্র বাছাইয়ে ৭৮৬টি মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তারা। ২ হাজার ২৭৯টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ঢাকা অঞ্চলের ছয় জেলায় দাখিল হওয়া ৪৭৭টি মনোনয়নপত্রের মধ্যে ১১৬টিই বাতিল হয়েছে। বৈধ ঘোষণা করা হয় ৩৬৩টি।

এবার কোন আসনেই একক প্রার্থী নেই। এবার ৩৫টি আসনে কোনো প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়নি। ২৬৫টি আসনে এক বা একাধিক প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। সর্বোচ্চ বাতিল হয়েছে কুড়িগ্রাম-৪ আসনে। সেখানে জমা পড়েছিল ২৩টি মনোনয়নপত্র। যার মধ্যে ১৩টি বাতিল করা হয়েছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ৯ ডিসেম্বর, প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ ১০ ডিসেম্বর এবং ভোটগ্রহণ ৩০ ডিসেম্বর।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026