1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আমেরিকান তরুণদের মধ্যে প্রিমিয়ার লিগের দর্শকসংখ্যা বেড়েছে ‘২০ শতাংশ’ মক্কা চুক্তির অধীনে সৌদি আরবে সেনা মোতায়েন করবে তুরস্ক, পাকিস্তান এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একই স্থানে দুই দুর্ঘটনা, নিহত ১ নোবেল ইতিহাসে ক্যুরি পরিবারের অনন্য রেকর্ড শাহজালালে ৩ যাত্রীর ব্যাগ থেকে ৬৩১ কার্টন সিগারেট জব্দ জোয়ারের সঙ্গে শ্বাসরুদ্ধকর লড়াই করে টিকে থাকে সুন্দরবনের বন্যপ্রাণীরা দেশের ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক বিদায়ী ম্যাচে মেসির সামনে বিশ্ব রেকর্ডের হাতছানি

প্রতিশ্রুত ৫০ শতাংশ বোনাস না দেওয়ায় টুইটারের বিরুদ্ধে মামলা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৬ জুন, ২০২৩
  • ১৬৩ বার দেখা হয়েছে

গত বছর কর্মীদের ৫০ শতাংশ বোনাস দেওয়ার প্রতিশ্রুতি মাইক্রোব্লগিং সাইট টুইটার কর্তৃপক্ষ। কিন্তু সেই অর্থ তারা আজও বুঝে পাননি। তাই প্রতিশ্রুত সেই বোনাস না দেওয়ায় টুইটারের বিরুদ্ধে মামলা করেছেন এক দল কর্মী।

মঙ্গলবার সান ফ্রান্সিসকোর ফেডারেল আদালতে টুইটারের বিরুদ্ধে এই মামলা করা হয়।

মামলার এজাহারে বলা হয়, ২০২২ সালে সাবেক প্রধান আর্থিক কর্মকর্তা নেড সেগালসহ টুইটারের নির্বাহী কর্মকর্তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন কর্মচারীদের ৫০ শতাংশ বোনাস দেওয়া হবে। গত বছর ইলন মাস্কের টুইটার অধিগ্রহণকে সামনে রেখে দেওয়া হয়েছিল এই প্রতিশ্রুতি। কিন্তু গত অক্টোবরে মাস্ক টুইটার কিনে নেওয়ার পর কর্মীদের প্রতিশ্রুত সেই বোনাস আর দেওয়া হয়নি।
এ কারণে টুইটারের বর্তমান এবং ২০২৩ সালের প্রথম প্রান্তিক পর্যন্ত কাজ করা সাবেক কর্মীদের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। এই আইনি পদক্ষেপটি শুরু করেছেন টুইটারের ক্ষতিপূরণ বিভাগের সাবেক জ্যেষ্ঠ পরিচালক মার্ক শোবিঙ্গার। গত মাসেই ওই পদ থেকে পদত্যাগ করেন তিনি।

বাদীপক্ষের অ্যাটর্নি শ্যানন লিস-রিওর্ডান বলেছেন, টুইটারের কাছে কর্মীদের পাওনা বোনাসের পরিমাণ ‘কোটি কোটি ডলার’।

টুইটার সম্প্রতি তার মিডিয়া রিলেশন্স বিভাগের সব কর্মীকে ছাঁটাই করেছে। ফলে বোনাস সংক্রান্ত মামলার বিষয়ে সংস্থাটির মন্তব্য পাওয়া সম্ভব হয়নি।

অবশ্য টুইটারের বিরুদ্ধে বর্তমান বা সাবেক কর্মীদের মামলা করার ঘটনা এটাই প্রথম নয়। ভাড়া পরিশোধ না করা কিংবা পাওনা টাকা না দেওয়ার অভিযোগে এর আগেও টুইটারের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026