1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার

সাক্ষাৎকারে নাজমুল হাসান ‘নাটক আর ভালো লাগে না, অতিষ্ঠ হয়ে গেলাম’ আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিমের হঠাৎ অবসরের কী কারণ? এটা কি ঝোঁকের বশে নেওয়া সিদ্ধান্ত, নাকি অনেক অভিমানের বহিঃপ্রকাশ? ক্রিকেট বোর্ড কীভাবে নিচ্ছে ওয়ানডে অধিনায়কের এই অবসর? বিসিবি সভাপতি নাজমুল হাসানের কাছে এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছেন উৎপল শুভ্র—

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
  • ২৩৩ বার দেখা হয়েছে

উৎপল শুভ্র: কেমন আছেন?

নাজমুল হাসান: আর আছি! যা শুরু হয়েছে না, নাটক, আর ভালো লাগে না। অতিষ্ঠ হয়ে গেলাম।

শুভ্র: তামিমের হঠাৎ করে এমন অবসর তো আগের সবকিছু ছাড়িয়ে গেল, তাই না?

নাজমুল: চিন্তা করেন, একটা সিরিজ চলছে। ওর যদি এ রকম কোনো প্ল্যান থাকে, আলাপ করতে অসুবিধা কোথায়? আমার সঙ্গে তো রোজই কথা হয়। কাউকে না জানিয়ে এ রকম করব, এই মানসিকতা থেকে ওরা বের হবে কবে! মানে এটা করে ওদের কী লাভ হয়, আমি বুঝি না। আমার মাথায়ই ঢোকে না।

শুভ্র: রাতে যখন তামিম পরদিন সংবাদ সম্মেলন করতে চেয়েছেন, তখনই তো এমন একটা কথা ছড়িয়ে পড়েছিল। আপনি কি একদমই টের পাননি?

নাজমুল: আমি চট্টগ্রামে খেলা দেখে রাত দেড়টায় ঢাকায় এসেছি। আমার সঙ্গে তিন দিন আগে যখন ওর কথা হয়, আমি স্কোয়াড নিয়ে জানতে চেয়েছি, ও বলেছে সব ঠিক আছে। তারপর আবার কালও যখন গেছি, টিমের সঙ্গে বসেছি ১০ মিনিট, বেস্ট অব লাক বলে-টলে আমি খেলা দেখলাম। রাতে চলে এলাম। আসার পরে আমাকে বলা হলো, ও একটা প্রেস কনফারেন্স করতে পারে।

সঙ্গে সঙ্গে জালাল ভাইকে (ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান) ফোন দিলাম। তিনি ধরলেন না। সকালবেলা জালাল ভাই ফোন করার পর বললাম, এটা কী? কী নিয়ে প্রেস কনফারেন্স করবে? তিনি বললেন, জানি না তো। যা–ই হোক, আমি ভেবেছি, ও বলবে, আমি ফিট না, সামনের দুইটা ম্যাচ খেলব না। কিন্তু ক্যাপ্টেন্সি ছেড়ে দেবে বা ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলবে না, এটা আমার মাথায়ই আসে নাই। কারণ, ও আমাকে কয়েকবার বলছে, ওর সঙ্গে আমার কথা হয়েছে, আমারে নিজে বলছে যে ও চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত খেলবে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026