1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
কম্বোডিয়ায় স্বপ্নের সমাধি: বৃহস্পতিবার ফিরছে ৪ প্রবাসীর নিথর দেহ ছয় বিভাগে বৃষ্টির পূর্বাভাস, অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা প্রত্যেক শিশুকে বিকশিত হওয়ার সুযোগ করে দিতে হবে: প্রধানমন্ত্রী জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন প্রধানমন্ত্রীর জাপান সফর চার দিনের সফরে যাচ্ছেন আমেরিকান তরুণদের মধ্যে প্রিমিয়ার লিগের দর্শকসংখ্যা বেড়েছে ‘২০ শতাংশ’ মক্কা চুক্তির অধীনে সৌদি আরবে সেনা মোতায়েন করবে তুরস্ক, পাকিস্তান এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একই স্থানে দুই দুর্ঘটনা, নিহত ১

ব্যাংক খাতে হ্যাকিং ঝুঁকি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ১৯০ বার দেখা হয়েছে

ব্যাংক খাতে ছড়িয়েছে ‘হ্যাকিং’ আতঙ্ক। হরহামেশাই ব্যাংকের ওয়েবসাইট, সার্ভার এবং লেনদেনব্যবস্থার নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে হ্যাকার গ্রুপ। কোনো কোনো ক্ষেত্রে বিষয়টি সামনে আনা হচ্ছে, আবার অনেক ক্ষেত্রেই চেপে যাচ্ছে ব্যাংকগুলো। সুরক্ষায় যেসব পদক্ষেপ নেয়ার কথা, আর্থিক ও লোকবলের অভাবে তা নেয়া যাচ্ছে না। জাতীয় পরিচয়পত্রের ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার পর তীব্র হয়েছে এই শঙ্কা।

বাংলাদেশ সরকারের একটি ওয়েবসাইট থেকে নাগরিকদের নাম, ফোন নম্বর, ই-মেইল ঠিকানা, জাতীয় পরিচয়পত্র নম্বরসহ ফাঁস হয়েছে কোটি কোটি ব্যক্তিগত তথ্য। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির পর এটিই সাইবার নিরাপত্তাবলয় ভাঙার সবচেয়ে বড় ঘটনা। এরই মধ্যে বাড়তি সতর্কব্যবস্থা গড়ে তুলেছে ব্যাংক খাত। বাংলাদেশ ব্যাংক থেকেও বাড়ানো হয়েছে নজরদারি। সার্বিক তদারক করছে আইসিটি মন্ত্রণালয়ের সাইবার ইউনিট; ‘বিডি সার্ট’।

ব্যাংক নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান ও ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সেলিম আর এফ হোসেন দৈনিক বাংলাকে বলেন, ‘প্রতিটি ব্যাংকের এ মুহূর্তে সাইবার নিরাপত্তার দিকটি আরও একটু কঠোরভাবে দেখা উচিত। পরিচয়পত্রের তথ্য যদি বেহাতই হয়, তাহলে বোঝা যায় বাংলাদেশে সাইবার হামলা অনেক বেড়ে গেছে।’

তথ্য ও প্রযুক্তি বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা দৈনিক বাংলাকে বলেন, ‘ব্যাংকগুলোতে ভুয়া অ্যাকাউন্ট করে যেন লেনদেন না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। তথ্য ফাঁসের ঘটনার ফলে ব্যাংকগুলোর সঙ্গে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) যে কানেক্টিভিটি আছে, সেই ডেটাগুলো পুনর্বিন্যস্ত করে রক্ষা করতে হবে।’বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026