1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে ঢাকা মেডিকেলের টয়লেটে যার লাশ ঝুলছিল, তিনি বারডেমের নার্স শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী পদ্মা ব্যাংক বন্ধ নয়, সমস্যা কাটানোর চেষ্টা চলছে: বাংলাদেশ ব্যাংক

নারীর সার্বিক ক্ষমতায়নের ওপর নির্ভর করছে উন্নত বাংলাদেশ —মেহের আফরোজ চুমকি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৭
  • ২২৬ বার দেখা হয়েছে

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, ২০৪১ সালে বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার মধ্যে অন্যতম সমৃদ্ধ দেশ। আর এ কাক্সিক্ষত লক্ষ্য অর্জনে সরকার দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীর ক্ষমতায়ন এবং সর্বক্ষেত্রে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, নারীর সার্বিক ক্ষমতায়নের ওপর নির্ভর করছে ভবিষ্যতের উন্নত বাংলাদেশের স্বীকৃতি।

প্রতিমন্ত্রী আজ রাজধানীর একটি হোটেলে জাতিসংঘের সদস্যভুক্ত দেশসমূহে নারীদের অবস্থান পর্যালোচনা সংক্রান্ত জাতিসংঘ কমিশনের ৬১তম সভায় বাংলাদেশের নারীর অবস্থান তুলে ধরা সংক্রান্ত এক প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

সভায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম বলেন, জাতিসংঘ ২০৩০ সালের মধ্যে নারী ও পুরুষের মধ্যে সমতার টার্গেট নির্ধারণ করেছে। বাংলাদেশে নির্ধারিত সময়ের অনেক আগেই নারী ও পুরুষের মধ্যে সমতা অর্জিত হবে।

সভায় সরকারের বিভিন্ন সংস্থার পাশাপাশি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026