1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে

শীতে হঠাৎ শ্বাসকষ্ট

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১০ ডিসেম্বর, ২০১৮
  • ২৬৪ বার দেখা হয়েছে

শীত পড়তে শুরু করেছে। পরিবেশেও বেড়েছে ধুলাবালির পরিমাণ। এ সময় আবহাওয়াও শুষ্ক হয়ে পড়ে। সব মিলিয়ে শীতকালটা হাঁপানি রোগীদের জন্য বিপজ্জনক। এ সময় তাদের শ্বাসকষ্ট বা হাঁপানির টান প্রায়ই বেড়ে যেতে পারে। আকস্মিক হাঁপানি রোগীর শ্বাসকষ্ট অতিরিক্ত বেড়ে গেলে তাকে বলা হয় সিভিয়ার অ্যাকিউট অ্যাজমা। এ সময় অনেকেই হাসপাতালে ভর্তি হতে বাধ্য হয়। হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে গেলে প্রথমে কী করবেন?

প্রথমেই রোগীকে বিছানায় বা সোফায় সোজা করে বসিয়ে দিন। আশ্বস্ত করুন ও আতঙ্কিত হতে নিষেধ করুন।

হাঁপানি রোগীর বাড়িতে উপশমকারী সালবিউটামল বা সালবিউটামল-ইপরাট্রোপিয়ামযুক্ত ইনহেলার থাকে। স্পেসারের সাহায্যে ধীরে ধীরে পাঁচটি চাপ দিন। স্পেসার না থাকলে কাগজের ঠোঙার সাহায্য নিন।

স্পেসারের মধ্যে একবার ওষুধটি চাপ দিয়ে ফেলার পর তা থেকে পাঁচবার শ্বাস নিতে হবে। বড় বড় ও জোরে জোরে শ্বাস নিয়ে ওষুধটি বুকের ভেতর টেনে নিতে হবে, খেয়ে ফেললে চলবে না। বয়স্ক ও শিশুদের ভালো করে বুঝিয়ে বলে সাহায্য করুন।

কিছুক্ষণ বিশ্রাম নিতে বলুন। তারপরও শ্বাসকষ্ট না কমলে আবার পাঁচটি চাপ নিন। এভাবে পাঁচবার নিতে পারেন। মানে মোট ২৫ চাপ।

কারও বাড়িতে বা নিকটে নেবুলাইজার যন্ত্র থাকলে ভালো। নরমাল স্যালাইনের সঙ্গে সালবিউটামল দ্রবণ মিলিয়ে কয়েক মিনিট নেবুলাইজার যন্ত্রের সাহায্যে শ্বাস নিন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026